বৃহস্পতিবার, 24 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত বিবেচনা করে জানাবে সচিবালয়

প্রতিবেদক
Md. Jubayer Islam
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ - ৫:৫৭ অপরাহ্ন

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়া আন্দোলন করা ১০ সদস্যের প্রতিনিধি দল ইতোমধ্যে সচিবালয় থেকে বের হয়েছেন। 

 

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর বেলা শিক্ষার্থীরা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে ৩ দফা দাবি নিয়ে সচিবালয়ে যান। শিক্ষা উপদেষ্টা অসুস্থ তাই সচিবের সাথে কথা বলেছেন শিক্ষার্থীরা। 

 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (বিশ্ববিদ্যালয় অধিশাখা-২) জনাব নুমেরী জামান এর সাথে শিক্ষার্থীরা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি নিয়ে কথা বলেন। তিনি বলেন, দাবিগুলোর কথা তারা মাথায় রেখেছেন। তিনদিনের মধ্যে তারা সিদ্ধান্ত জানাবেন।

 

এর আগে, সকাল থেকেই সরকারি তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বৃহৎ প্লাটফর্ম ” তিতুমীর ঐক্য” এর ৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল। 

 

তাদের দাবিগুলো হল- ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাতিল করে ৭ কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক করতে হবে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে। তিতুমীর বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়নের রুপরেখা প্রনয়ণ করতে হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

দীর্ঘ অনুপস্থিতি ও অসদাচরণের অভিযোগে পবিপ্রবির  শিক্ষক বরখাস্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে লাগামহীন স্বেচ্ছাচারিতার প্রভাব এবার বিজয় ২৪ হলে – বিতর্ক সৃষ্টি যেন ভিসি ও তার অনুচরদের একমাত্র কাজ

পবিপ্রবিতে ব্যানারের ৯টি বানান ভুলের নিউজ লিখতে সাংবাদিকের ১৫টি বানান ভুল

পলিমাটির উদ্যোগে বর্ষবরণ, আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে যবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বন্ধের আহ্বান

নেত্রকোণায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রনেতা রফিক খান মিল্কীর নেতৃত্বে বর্ণাঢ্য

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের অপচেষ্টার প্রতিবাদে হবিগঞ্জ জেলা ছাত্রদলের মানববন্ধন

শহীদ হবিবুর রহমানের প্রয়াণ দিবসে রাবিতে শ্রদ্ধা

পলাশবাড়ীতে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ফুলবাড়ীতে মাহেরমজানে স্বাগত মিছিল ও আলোচনা সভা