বুধবার, 12 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

প্রথমবারের মত সিমাগো র‍্যাংকিংয়ে দেশের শীর্ষ ১২তম বিশ্ববিদ্যালয় পাবিপ্রবি

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ১২ মার্চ ২০২৫ - ২:৩১ অপরাহ্ন

বিশ্বের গবেষণা ও উদ্ভাবনের উপর শিক্ষাপ্রতিষ্ঠানের মানদণ্ড নির্ধারণে গুরুত্বপূর্ণ সিমাগো ইনস্টিটিউশন র‍্যাংকিং ২০২৫-এ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) দেশের মধ্যে ১২তম স্থান অর্জন করেছে। মঙ্গলবার (১১মার্চ) সিমাগো র‍্যাংকিংয়ের নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য জানা যায়।

ওয়েবসাইটে দেখা যায়, ২০০৯ সাল থেকে সিমাগো র‍্যাংকিং প্রকাশিত হলেও প্রথমবারের মতো ২০২৫ এ প্রকাশিত দেশের ৪৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাবিপ্রবি শীর্ষ ১২-এ জায়গা পেয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, দেশের অন্যতম শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও পাবিপ্রবির পেছনে রয়েছে। সিমাগো ইনস্টিটিউশন র‍্যাংকিং (SCImago Institutions Rankings) মূলত বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর গবেষণা কার্যক্রম, উদ্ভাবন এবং সামাজিক প্রভাব বিবেচনায় এনে মূল্যায়ন করে। এই র‍্যাংকিং নির্ধারণে প্রকাশনা সংখ্যা, সাইটেশন, গবেষণার গুণগত মান, আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রযুক্তিগত উদ্ভাবন ইত্যাদির ওপর গুরুত্ব দেওয়া হয়। এবারের র‍্যাংকিংয়ে পাবিপ্রবির অবস্থান স্পষ্টভাবে বোঝায় যে, বিশ্ববিদ্যালয়টি গবেষণার পরিমাণ ও গুণগত মান উভয় ক্ষেত্রেই উন্নতি করছে। সিমাগোর তালিকায় পাবিপ্রবির উপরে যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে, তাদের মধ্যে রয়েছে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), ব্র্যাক ইউনিভার্সিটি এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চিটাগাং।

অন্যদিকে, পাবিপ্রবির পরেই ১৩তম স্থানে রয়েছে বুয়েট, ১৪তম স্থানে খুলনা বিশ্ববিদ্যালয় এবং ১৫তম স্থানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রতি বছরই এই র‍্যাংকিং প্রকাশিত হয়ে থাকে এবং এটি বিশ্বব্যাপী গবেষণা ও উচ্চশিক্ষার মান পরিমাপের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। উল্লেখ্য, গবেষণা, উদ্ভাবন এবং সামাজিক প্রভাবের ওপর ভিত্তি করে প্রতিবছরের মার্চ মাস মাসে এই র‌্যাংকিং প্রকাশ করে স্পেনের গবেষণা প্রতিষ্ঠানটি। ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটি নিয়মিত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং প্রকাশ করে আসছে। মূলত গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন এই তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে র‌্যাংকিং প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এ তিনটি সূচকের ফলাফল অনুযায়ী আলাদা র‌্যাংকিং এবং একসাথে মিলিয়ে সার্বিক র‌্যাংকিং প্রকাশ করে থাকে। সার্বিক র‌্যাংকিং করার জন্য তারা গবেষণায় ৫০ শতাংশ, উদ্ভাবনে ৩০ শতাংশ এবং সামাজিক প্রভাবে ২০ শতাংশ ওয়েট দিয়ে থাকে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সিলেটে মানসিক ভারসাম্যহীন তরুণীকে গণধর্ষণ, আটক ২

ইদের ছুটিতে বাড়ির পথে বুটেক্স শিক্ষার্থীরা

‘জুলাই সনদ নিয়ে কালক্ষেপণ করা মানে শহীদের রক্তের সঙ্গে বেঈমানি’

আইনের ছায়ায় বেআইনি খেলা: আখাউড়ার সোহাগকে ঘিরে ক্ষোভের বিস্ফোরণ

শিক্ষার্থীদের উদ্দীপনায় উদ্ভাসিত সোহরাওয়ার্দী কলেজের নবীন বরণ অনুষ্ঠান

ববিতে খুলনা জেলা ছাত্র কল‍্যাণ সমিতির নবীন বরণ ও পুনর্মিলন অনুষ্ঠিত

মধ্যরাতে অনশনে যোগ দিলেন জবির অর্ধশতাধিক ছাত্রী

জাককানইবি উপাচার্যের সাথে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

পাবিপ্রবিতে গুচ্ছের সি ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের গুনতে হলো দ্বিগুণ ভাড়া

ফুলবাড়ীতে ডেভিল হান্ট অভিযানে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার