মঙ্গলবার, 3 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ছুটি ছাড়াই হজ্বে গেলেন পোরশা সরকারি কলেজের লাইব্রেরিয়ান

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
মঙ্গলবার, ৩ জুন ২০২৫ - ৩:০৩ অপরাহ্ন

পোরশা ,নওগাঁ ,প্রতিনিধি
নওগাঁ পোরশা সরকারি কলেজের সহকারী লাইব্রেরিয়ান কাউসার কামাল চৌধুরী দীর্ঘদিন ধরে দলীয় দাপট দেখিয়ে কলেজে চাকরির পাশাপাশি হজ্ব কাফেলা বাণিজ্য করে আসছেন ।এই বাণিজ্যের কারণেই তিনি প্রতিবছর কলেজ থেকে ছুটি না নিয়ে হজ করতে যান ।বিশেষ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে আমদা টুর এন্ড ট্রাভেলস এবং আমদা হজ গ্রুপের পোরশা প্রতিনিধি হিসেবে কাজ করেন। তিনি এই এলাকার লোকজনদের হজে যাওয়ার কথা বলে উদ্বুদ্ধ করে প্রতি বছর হজ্ব  করাতে সৌদি আরব নিয়ে যান। এই হজ পালনের সময় লাগে প্রায় দেড় মাস। একজন সরকারি কর্মচারী কিভাবে ছুটি ছাড়াই কলেজের দায়িত্ব ফেলে রেখে কলেজের বাইরে থাকেন এলাকাবাসী জানতে চায়। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পোরশা শাখার সহ সভাপতি পদে রয়েছেন ।তার বড় ভাই শফি কামাল বলেন, আগে আওয়ামী লীগের নেতাদের ম্যানেজ করতেন আর এখন নিজের দলীয় দাপটে দেখান। এ বিষয়ে পোরশা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মালেকা পারভীন এর কাছে জানতে চাইলে তিনি বলেন আগে কিভাবে গেছে সেটা আমি জানিনা কারন তখন অন্যজন দায়িত্বে ছিলেন কিন্তু এবছর তাকে ১লা জুন ও ২রা জন দুই দিন ছুটি দেওয়া হয়েছে। এবং জেলা শিক্ষা অফিসে জানতে চাইলে তিনি বলেন সরকারি কর্মকর্তা হলে সরকারিভাবে ছুটি মঞ্জুর হলে এবং সঠিক কারণ দেখিয়ে হজে যেতে পারবেন আর যদি বেসরকারি কর্মকর্তা হয়ে থাকে তাহলে অধ্যক্ষ বরাবর দরখাস্ত মনজুর করে ছুটি গ্রহণ হলে তিনি যেতে পারবেন।
 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সুরা ফাতিহা ব্যঙ্গ করে ভিডিও হবিগঞ্জে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে 

না.গঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযান: আ.লীগ নেতাসহ ৩৫ জন গ্রেপ্তার

শিক্ষা উপদেষ্টার সঙ্গে পবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো তারুণ্যের বৈশাখ ১৪৩২

শহীদ আবু সাঈদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-এর শুভ উদ্বোধন

পবিত্র মাহে রমাযানে রাবি ছাত্রদল নেতার হেল্প ডেস্ক

হরেক রকমের মাছের সমারোহে কেশর হাট বাজার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

যবিপ্রবিতে পর্দা উঠলো ইইই বিভাগের কনফারেন্স কার্নিভাল

বিএসসি প্রকৌশলীদের তিন দফা দাবীতে যবিপ্রবিতে বিক্ষোভ মিছিল