বুধবার, 29 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের ৩০০ বৃত্তি, রাবিও অংশীদার

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ - ৮:৫২ অপরাহ্ন

ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে পাকিস্তানের হাইকমিশনার জানান, পাকিস্তানের বিভিন্ন উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য প্রায় ৩০০টি বৃত্তির ব্যবস্থা রেখেছে। রাবিও এই সুবিধার অংশীদার হতে যাচ্ছে।
বুধবার (২৯ জানুয়ারি) শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় হাইকমিশনার আরও জানান, রাবিসহ বাংলাদেশে উর্দু ভাষা ও সাহিত্য ক্ষেত্রে স্নাতক পর্যায়ে শিক্ষা ও গবেষণার সমৃদ্ধকরণের পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া তিনি রাবিতে উর্দু ভাষা ও সাহিত্য বিষয়ে পাকিস্তানি ভিজিটিং প্রফেসর প্রেরণের ব্যবস্থা এবং দুষ্প্রাপ্য গ্রন্থ ও সাময়িকী প্রদানে আগ্রহের বিষয়েও অবহিত করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষ থেকে হাইকমিশনারকে স্মারক উপহার প্রদান করা হয়। এর আগে হাইকমিশনার রাবির জন্য কিছু বই উপহার দেন। পরে তিনি রাবির পরিচালনাধীন বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেন।
মতবিনিময় সভায় পাকিস্তান হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর কামরান দঙ্গল, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক অ্যাটাশে জাইন আজিজ, সোশ্যাল সেক্রেটারি সালহউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাবির পক্ষে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. ফরিদ উদ্দীন খান, কলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম, সহকারী পরিচালক অধ্যাপক মো. আতিকুর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার, উর্দু বিভাগের সভাপতি অধ্যাপক মুহাম্মদ শহিদুল ইসলাম এবং বিভাগের শিক্ষক অধ্যাপক মো. নাসির উদ্দিন ও অধ্যাপক মো. শামিউল ইসলাম।
এছাড়া ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক শেহনাজ ইয়াসমিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পোরশায় ইসলামী আন্দোলনের গাংগুরিয়া ইউনিয়ন কমিটি গঠন

গাজায় ইজরায়েলি হামলার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

চট্টগ্রামে বিএনপি নেতাকে ডেকে নিয়ে হত্যা

হাবিপ্রবিতে ক্যারিয়ার ক্লাবের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

নেত্রকোণায় প্লাস্টিক পলিথিন বর্জনের র্যালি ও আলোচনা সভা

ময়মনসিংহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা

পবিপ্রবিতে আইকিউএসি সেন্টারের উদ্যোগে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মশালা

কুড়িগ্রামের উলিপুরে সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষকের সিদ্ধান্তে চলছে বিদ্যালয়

জনগণের আস্থার দল বিএনপি-যশোর জেলা বিএনপির সম্মেলনে তারেক রহমান, ২য় অধিবেশনের ভোটগ্রহণ শুরু

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার