রবিবার, 25 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

২৬ মে শুরু কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫

মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
রবিবার, ২৫ মে ২০২৫ - ১২:৩২ পূর্বাহ্ন

দেশের ক্রীড়া সাংবাদিকদের অন্যতম বৃহৎ মিলনমেলা কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ আগামী ২৬ মে থেকে শুরু হতে যাচ্ছে। ঢাকা স্টেডিয়ামের আউটার পল্টন ময়দানে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট চলবে ৩১ মে পর্যন্ত।

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের (বিএসজেএ) ব্যবস্থাপনায় এবং স্কয়ার টয়লেট্রিজের কুল ব্র্যান্ডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এবারের আসরে ৩২টি মিডিয়া হাউজ অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দলগুলো ৮টি গ্রুপে বিভক্ত হয়ে নকআউট পদ্ধতিতে খেলবে।

আজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএসজেএ জানিয়েছে, টুর্নামেন্টের ড্র, গ্রুপিং, ট্রফি ও জার্সি উন্মোচন সম্পন্ন হয়েছে।

টুর্নামেন্টে অংশ নিচ্ছে দেশের প্রথম সারির মিডিয়া হাউজগুলো, যার মধ্যে রয়েছে: দৈনিক প্রথম আলো, বাংলাদেশ টেলিভিশন, এটিএন বাংলা, সময় টেলিভিশন, চ্যানেল আই, জাগো নিউজ, বৈশাখী টেলিভিশন, দৈনিক কালের কণ্ঠ, আরটিভি, বাংলাভিশন, দ্য ডেইলি স্টার, নিউজ২৪, দৈনিক যুগান্তর, বাংলাদেশ প্রতিদিন, চ্যানেল২৪, মাছরাঙা টেলিভিশন, এবং আরও অনেকে।

বিএসজেএ সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, “ক্লান্তিকর পেশাগত জীবনের মাঝে ক্রীড়াবান্ধব এ আয়োজন সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে।”

উল্লেখ্য, কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট সাংবাদিক সমাজে শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং এটি হয়ে উঠেছে সাংবাদিকদের প্রাণের উৎসব।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

ডিআইইউর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের ভাবনা, অভিমত ও প্রত্যাশা

দূর্ঘটনা রোধে রাবি ছাত্রদলের ট্রাফিক সিগনাল স্থাপন

আ.লীগ পন্থি অধ্যাপককে প্রো-ভিসি চায় না শিক্ষার্থীরা, শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি

প্রতিশ্রুতি ভঙ্গে জনতা ব্যাংকে তালা দিলো বশেফমুবিপ্রবি’র শিক্ষার্থীরা

উত্তরায় স্বামী-স্ত্রীকে কোপানো: গণধোলাইয়ের পর দুই কিশোর গ্যাং সদস্য আটক

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ডিআইইউ শিক্ষার্থীদের বিক্ষোভ

কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে কুবিতে গণস্বাক্ষর ও প্রতীকী অনশন কর্মসূচী

নড়াইলে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ তিন নেতা আহত 

নানা আয়োজনে পবিপ্রবিতে সরস্বতী পূজা উদযাপন