সোমবার, 3 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নানা আয়োজনে পবিপ্রবিতে সরস্বতী পূজা উদযাপন

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫ - ৫:৪৯ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জমকালো আয়োজনে দেবী আরাধনা, পুষ্পাঞ্জলি, যজ্ঞ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণের মাধ্যমে বিদ্যার দেবী সরস্বতীর পূজা উদযাপিত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা মন্ডপে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী অসংখ্য শিক্ষক- শিক্ষার্থী। পূজার প্রস্তুতি ১৫ দিন আগে থেকেই শুরু হয়। সকল সনাতনী শিক্ষার্থীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

সরস্বতী পূজা উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।এছাড়াও উপস্থিত ছিলেন পবিপ্রবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত, পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. গোপাল সাহা, অধ্যাপক অনুপ কুমার মন্ডল ও অধ্যাপক কুমার দেবাশীষ দত্ত। 

 

পবিপ্রবি পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. গোপাল সাহা পূজা উদযাপন নিয়ে বলেন, “বিশ্ব জ্ঞান লাভের উদ্দেশ্যে আমাদের এই আরাধনার আশোজন। আমি বিশ্বাস করি, বাগদেবী সন্তুষ্ট হলে মানব হৃদয়ে বিদ্যা বুদ্ধির প্রসারতা বাড়ে। আমি সবাইকে শ্রীপঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে আজকের পূজার আনুষ্ঠানিকতা শুরু করছি। ” এরপর তিনি মন্দিরের জন্য ভার্সিটির তরফ থেকে রাস্তা বানিয়ে দেওয়ার প্রস্তাব রেখে বক্তৃতা শেষ করেন।

বিশ্ববিদ্যালয়ের সনাতন সংঘের সভাপতি হিমেল মজুমদার জানান, “আমাদের মন্দিরের যে স্পেস বা জায়গা, এই স্বল্প জায়গায় পূজা পরিচালনা করা কঠিন। ভেতরে সবাইকে বসতে দিতে পারছি না। শিক্ষার্থীরা উপায় না পেয়ে বাইরে ঘোরাঘুরি করছে আবার না বসে দাড়িয়ে থাকতে হচ্ছে। এমতাবস্থায় শিক্ষার্থীদের প্রয়োজন অনুসারে একটু বড় করে নতুন মন্দির নির্মানের বিশেষ অনুরোধ রাখছি।”

সরস্বতী পূজার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবির প্রো-ভিসি অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান সনাতন ধর্মাবলম্বী ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা সবার কথা মনোযোগের সাথে শুনে সকল সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইবির বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের সভাপতি বান্না, সম্পাদক হুজ্জাতুল্লাহ

আইনের ছায়ায় বেআইনি খেলা: আখাউড়ার সোহাগকে ঘিরে ক্ষোভের বিস্ফোরণ

ময়মনসিংহ জাল দলিল সৃজন চক্রের সদস্য গ্রেফতার, অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার

অবশেষে ২৪ ঘন্টা পর দুধকুমার নদীতে পাওয়া গেলো হাফেজ সাজিমের লাশ

যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের শিং ভেঙে দিয়েছে ইরান’: যুদ্ধবিরতির পর দাবি তেহরানের

পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নাগেশ্বরীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

যশোর মেডিকেলে ইন্টার্ন ডাক্তারদের নেতৃত্বে স্বৈরাচার সরকারের ডা. ইমাম, নতুন কমিটি দাবি

কাগমারী ব্রিজে মাইক্রোবাস দুর্ঘটনায় মাভাবিপ্রবির শিক্ষার্থী পার্থ আহত

ইবি ডিবেটিং সোসাইটির আহ্বায়ক কমিটি গঠন