শনিবার, 8 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নড়াইলে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ তিন নেতা আহত 

প্রতিবেদক
বুলেটিন বার্তা ডেস্ক:
শনিবার, ৮ মার্চ ২০২৫ - ১০:৫৯ পূর্বাহ্ন

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে : নড়াইলে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, তিন নেতা আহত। নড়াইল সদর উপজেলায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল হামলায় বিএনপির ৩ জন নেতা গুরুতর আহত হয়েছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (৭ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার গোবরা বাজারে সিংগোশোলপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহতরা হলেন সিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাবু মোল্যা, বিএনপি কর্মী নিউটন গাজী এবং সৈয়দ ওয়াজেদ আলী তিতু। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে গোবরা বাজারে সিংগোশোলপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে বসা ছিলেন নেতা-কর্মীরা। পরে হঠাৎ একদল দুর্বৃত্ত তাদের ওপর ককটেল নিক্ষেপ করে। স্থানীয়দের মতে সেখানে ৪টি ককটেল বিস্ফোরণ হয়। বিকট আওয়াজে বিস্ফোরণের শব্দ পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে ওয়াজেদ আলী তিতুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আর এ ঘটনার সঙ্গে জড়িতদেরও গ্রেফতারে অভিযান চলছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নড়াইলে একশত বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার

বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস স্বর্ণপদক পেলেন বাকৃবির ৫ জন অধ্যাপক

বরিশালে চায়না ফ্রেন্ডশিপ হাসপাতাল চাই: চিকিৎসা বঞ্চিত দক্ষিণাঞ্চলের এখনই সময়

ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রনে র‌্যাব-১১ রোবাস্ট পেট্রোলিং কার্যক্রম শুরু

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল বিকল্প বিদ্যুতের সংযোগ নেই লোডশেডিংয়ে ওষ্ঠাগত রোগীদের প্রাণ

একটি দলকে খুশি করার জন্য নির্বাচন আগানো দুঃখজনক: নাসীরুদ্দীন পাটওয়ারী

হবিগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মদ-গাঁজা জব্দ

যবিপ্রবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠনের উদ্যোগ

খানসামায় আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট

ফুলবাড়ীতে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক