রবিবার, 27 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবির নবনিযুক্ত প্রো-ভিসি প্রফেসর হেমায়েত জাহান ও ট্রেজারার প্রফেসর মো. লতিফ

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ - ৯:০১ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)  প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার পদে নতুন নিয়োগের আদেশ জারি করা হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) রাতে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানকে প্রো-ভাইস চ্যান্সেলর এবং জিনতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর মো. আব্দুল লতিফকে ট্রেজারার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। উভয় নিয়োগের মেয়াদ হবে চার বছর, যা তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তার বর্তমান পদমর্যাদার সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। একইভাবে, প্রফেসর মো. আব্দুল লতিফ ট্রেজারার পদে মাসিক সম্মানি ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। তারা বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন অনুযায়ী সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন এবং সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।

এই নিয়োগসমূহ জনস্বার্থে জারি করা হয়েছে এবং প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক যে কোনো সময় বাতিল করা যেতে পারে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ বলেন, “জুলাই বিপ্লবের শহীদরা যে আত্মত্যাগ করেছে, তাদের সে ত্যাগকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে যেন আমি পবিপ্রবির জন্য কাজ করতে পারি এবং এতে সকলের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে আমার উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি।”

নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর ড. এসএম হেমায়েত জাহান বলেন, “সকলকে নিয়ে বিশ্ববিদ্যালয়কে সততা ও সচ্ছতার সাথে সামনে আরও এগিয়ে নিতে চাই। এখানে কোন পক্ষ থাকবে না, বিশ্ববিদ্যালয় হবে আমাদের সকলের। হাতে হাত রেখেই আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে যাব।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ একটি রাজনৈতিক সিদ্ধান্ত – সিইসি

কলেজ ছাত্রীকে ব্লাকমেইল করার চেষ্টায় গ্রেফতার ১

নড়াইলে ইয়াবাসহ একজন গ্রেপ্তার, আরেকজন পলাতক

মাদকের বিরুদ্ধে গণঅভিযান নাগেশ্বরীতে ৭ বাড়িতে অগ্নিসংযোগ

সারাদিন ক্লান্তি ভাব? শরীরে ঘাটতি থাকতে পারে এই দুটি ভিটামিনের

শাহ আজিজুর রহমানের নামে হলের নামকরণ পরিবর্তনের দাবি ছাত্র ইউনিয়নের

আজ পবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা ইমাদুল প্রিন্সের বাবার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৫০ ভারতীয় সেনা

সৌদিতে বাংলাদেশি প্রবাসী অপহরণের ২৬ ঘণ্টা পর উদ্ধার, দূতাবাস থেকে মেলেনি সহযোগিতা

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খানের একদিনের রিমান্ড মঞ্জুর