সোমবার, 7 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হোসেনপুরে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজার আটশত চারা বিতরণ শিক্ষার্থীদের হাতে ৪টি করে চারা তুলে দিলেন ইউএনও কাজী নাহিদ ইভা

প্রতিবেদক
মোহাম্মদ খায়রুল ফকির হোসেনপুর কিশোরগঞ্জ
সোমবার, ৭ জুলাই ২০২৫ - ১০:৫০ অপরাহ্ন

  •  

পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের মোট ৩ হাজার আটশত  চারা বিতরণ করা হয়েছে।

রবিবার (৭ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। তিনি শিক্ষার্থীদের হাতে প্রতি জনকে ৪টি করে চারা তুলে দেন এবং পরিবেশবান্ধব ভবিষ্যৎ গঠনে তাদের এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন,

“সবুজ প্রকৃতি টিকিয়ে রাখতে হলে সবাইকে গাছ লাগাতে হবে। পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের এই ভূমিকা অনন্য উদাহরণ হয়ে থাকবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন: উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একেএম মোহাম্মদ শাহজাহান কবির,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইশতিয়াক হোসাইন উজ্জ্বল

চারা বিতরণ অনুষ্ঠানে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রত্যেক শিক্ষার্থীকে ৪টি করে চারা দেওয়া হয় যাতে তারা বাড়ি গিয়ে তা রোপণ ও পরিচর্যা করতে পারে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল। তারা আশা প্রকাশ করেন—এই ধরনের পরিবেশবান্ধব কর্মকাণ্ড শিক্ষার্থীদের প্রকৃতিপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে স্থাপনার নাম পরিবর্তন: নতুন নামে পার্ক, হল ও স্কয়ার

কুড়িগ্রামে আওয়ামী লীগের দুই নেতা ও জমি-সংক্রান্ত মামলায় দুইজন গ্রেপ্তার

রামচন্দ্রপুর খাল পুনরুদ্ধারে উদ্যোগ: ফিরছে খালের স্বাভাবিক প্রবাহ ও প্রাণ

পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসের শিক্ষার্থীকে স্থানীয় ব্যক্তির মারধর, শিক্ষার্থীদের বিক্ষোভ

শান্ত-মুশির জোড়া সেঞ্চুরিতে চালকের আসনে বাংলাদেশ

বর্ণাঢ্য আয়োজনে হাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের ড্রাইভিং ট্রেনিং শুরু

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণের দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল

মূল্যস্ফীতির চাপে ন্যায্যমূল্যে সবজি বিক্রির উদ্যোগ ববি শিক্ষার্থীদের

চট্টগ্রামে জাতীয় নাগরিক কমিটির মানববন্ধন কর্মসূচি পালন