বুধবার, 30 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ, সচেতনতার আহ্বান

মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
বুধবার, ৩০ জুলাই ২০২৫ - ১:৩৮ অপরাহ্ন

রাজধানীতে দিন দিন ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। মেইনরাস্তায় এসব অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচলের কারণে প্রায়ই যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। ছোট আকারের হলেও এদের সংখ্যা অনেক বেশি হওয়ায় রাস্তার স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে গাড়ি ও বাসের গতিতে বড় ধরনের বিঘ্ন ঘটাচ্ছে।

অনেক অটোরিকশা শর্টকাট নেওয়ার জন্য উল্টো পথে চলে, যা ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বাহিনী এসব অটোরিকশা থামাতে গেলে অনেক সময় যাত্রীরাই পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আরও কঠিন হয়ে দাঁড়ায় এবং রাস্তায় বিশৃঙ্খলা বেড়ে যায়।

শহরের বিভিন্ন এলাকায় এত বেশি সংখ্যক অটোরিকশা চলাচল করছে যে পুলিশের পক্ষে একা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। মেইনরাস্তায় প্রবেশ রোধে অভিযান চালালেও পর্যাপ্ত জনবল না থাকায় সমস্যার সমাধান হচ্ছে না। পুলিশ বলছে, যাত্রীদেরও এ বিষয়ে সচেতন হতে হবে।

এ বিষয়ে এক কর্মকর্তা বলেন, “আমাদের সবাইকে সচেতন হতে হবে। যাত্রীদের উচিত মেইনরাস্তায় অটোরিকশায় না চড়া এবং উল্টো পথে রিকশা আনতে না দেওয়া। নইলে একসময় এই অটোরিকশাগুলোই সবার জন্য বড় বিপদ হয়ে দাঁড়াবে।” তার মতে, যাত্রীরা সচেতন হলে পুলিশের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণ অনেক সহজ হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এখনই নিয়ন্ত্রণ না করা গেলে ব্যাটারি চালিত অটোরিকশা ভবিষ্যতে রাজধানীর ট্রাফিক ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তারা সতর্ক করেছেন, যদি সবাই সচেতন না হয় তবে একসময় এই অটোরিকশাগুলোই সবার জন্য গলার কাঁটা হয়ে যাবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহের সাবেক এমপি জাহেদীসহ ৪ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা

ববি এবং পবিপ্রবি ভাইস-চ্যান্সেলরদের মধ্যে দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

আর্থিক প্রতারণার অভিযোগে বহিষ্কৃত জানাক নেত্রী পুলিশের হেফাজতে

আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশনা: বাকৃবির ৪৩ শিক্ষক পেল প্রণোদনা

হাল্ট প্রাইজ বাংলাদেশের জাতীয় প্রতিযোগিতায় পবিপ্রবির প্রথম প্রতিনিধি দল “টিম বাগ এক্স”

ফিলিস্তিনে গণহত্যা ও অব্যাহত হামলার প্রতিবাদে না.গঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে গেলো সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা

পবিপ্রবিতে র‌্যাগিং এ জিরো টলারেন্স নীতি

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বাকৃবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

ছাত্রলীগের পোস্টারিং নিয়ে ক্ষোভ, প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি