রবিবার, 23 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জমিয়তে তালাবা ইবি শাখার নেতৃত্বে মাহমুদুল ও শামীম

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ - ৮:৩৭ অপরাহ্ন

বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৫ সেশনের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল হাদিস বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে আল কুরআন বিভাগের মোঃ শামীম নির্বাচিত হয়েছেন। কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়নের জন্য বলা হয়েছে।

 

রোববার (২৩শ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার দিগন্ত কোচিং সেন্টার মিলনায়তনে সংগঠনটির ইবি শাখার ২০২৫ সেশনের কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি আবদুল কাইয়ুম, সাবেক সভাপতি জহিরুল ইসলাম, ইবি শাখার সাবেক সভাপতি নুরুল হুদা, আনোয়ার হোসেন ও মাহমুদুল্লাহ। 

 

এছাড়াও নবমনোনিত অন্যান্য দায়িত্বশীলগণ হলেন- সিনিয়র সহ-সভাপতি সাজ্জাতুল্লাহ শেখ, সহ সভাপতি সৈয়দ ওসমান বিন হাসনাইন, আসাদুল্লাহ আল গালিব, মোঃ মুরসালিন, মোঃ সাইফুল ও আব্দুল মুনতাকিম আল মারুফ। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, মোঃ আহসান হাবীব, জাহিদুল ইসলাম, মুহাইমিন ও মোঃ তরিকুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিল আহমেদ, অর্থ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক কামরুজ্জামান, প্রচার সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, তালীম ও তারবিয়াত সম্পাদক মোঃ মাহদী হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু হামজা, ছাত্রকল্যাণ সম্পাদক মোঃ সাজিদ মাহমুদ, সহ ছাত্র কল্যাণ সম্পাদক খাইরুল ইসলাম, শরীর চর্চা সম্পাদক, মোঃ ইমরান হোসেন ও শিক্ষা উন্নয়ন সম্পাদক আব্দুল্লাহ হুমাইদী।

 

নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান বলেন, তালাবার সংগ্রাম বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। দীর্ঘ ৯৬ বছ ধরে মাদ্রাসা শিক্ষা ও দেশের কল্যাণে কাজ করে গেছে এই সংগঠন। আমরাও তার ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাব। সাধারণ সম্পাদক মোঃ শামীম বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনে কাজ করাই এই সংগঠনের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনে সর্বোপরি চেষ্টা করে যাবো আমরা। বরাবরের মতো ইসলামী শিক্ষা ও ইবি শিক্ষার্থীদের কল্যাণ কাজ করে যাবো।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী পুঠিয়ার শিলমাড়িয়ায় আবু বক্কর সিদ্দিকের তত্ত্বাবধানে শীতবস্ত্র বিতরন

শেকৃবিতে জুলাই শহীদদের স্বরণে মিনি ম্যারাথন ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন

বাসদের কম্বল বিতরণ

বাকৃবির শাহজালাল হলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ

দিরাইয়ে সাংবাদিক আক্তার সাদিকের বাড়িতে হামলা: চাও মিয়া ও আজাদের অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ

রাবিতে বার্ষিক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের চরাঞ্চলে উন্নয়ন দাবিতে মানববন্ধন ও সংলাপ অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের শিং ভেঙে দিয়েছে ইরান’: যুদ্ধবিরতির পর দাবি তেহরানের

কুবিতে ‘টিক ইয়োর টক ৩.০’ এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

বাকৃবিতে ‘ডাড’ স্কলারশিপ সেমিনার অনুষ্ঠিত