রবিবার, 18 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাগবি ক্লাব কাপ ২০২৫: চ্যাম্পিয়ন এস.আর রাগবি

মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
রবিবার, ১৮ মে ২০২৫ - ২:২১ অপরাহ্ন

বাংলাদেশ রাগবি ফেডারেশনের আয়োজনে গতকাল ১৭ই মে ২০২৫, শনিবার রাজধানীর পল্টন ময়দানে সফলভাবে সম্পন্ন হয়েছে ‘ক্রিস্টাল ইনসুরেন্স জাতীয় ক্লাব কাপ রাগবি চ্যাম্পিয়নশিপ (পুরুষ) ২০২৫’। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ২৪টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের মুকুট জিতে নেয় এস.আর রাগবি ক্লাব।

প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রিস্টাল ইনসুরেন্সের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি মেদিনা আফরোজ ইউনূস, ফেডারেশনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, সহ-সভাপতি আনিসুজ্জামান এবং সদস্য সিরাজুল ইসলাম।

খেলাগুলো ছিল অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং উত্তেজনাপূর্ণ। পল্টন ময়দানে ছিল দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি ও উচ্ছ্বাস। ফাইনালে ঠাকুরগাঁও জেলা রাগবি ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এস.আর রাগবি ক্লাব। তৃতীয় স্থান অধিকার করে এস.এইচ.এ একাডেমি এবং চতুর্থ হয় মাগুরা জেলা রাগবি ক্লাব।

সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি ও মেডেল প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী সব দলের খেলোয়াড়দের মেডেল দেওয়া হয় এবং ভালো পারফরম্যান্স করা খেলোয়াড়দের মাঝে সম্মাননা স্মারক বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং দেশের তরুণ খেলোয়াড়দের অনুপ্রেরণা ও সম্ভাবনা বিকাশের একটি বড় সুযোগ। রাগবি খেলাকে সারাদেশে ছড়িয়ে দিতে এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে ফেডারেশন নিয়মিতভাবে এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

আইটিইটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

১৩ মে সন্ধ্যায় এ ইউনিটের ফলাফল, আসছে চূড়ান্ত আবেদনের নির্দেশনা

হবিগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ডায়াগনস্টিককে সিলগালা, দুইজনের কারাদণ্ড

শেরপুরে বাসচাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত, বাসে আগুন

রাবি ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হচ্ছে কাল

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

জীববৈচিত্র্য সংরক্ষণে ‘সংবাদ সম্মেলন ও নগর যুব সংলাপ’ অনুষ্ঠিত

ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’র সঙ্গে সংহতি জানিয়ে পাবিপ্রবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি

মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের ড্রাইভিং ট্রেনিং শুরু