রবিবার, 15 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাডার ফাঁকি দিয়ে ইসরায়েলে আঘাত হানে ইরানি মিসাইল, কাঁপছে তেলআবিব

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
রবিবার, ১৫ জুন ২০২৫ - ৭:৪৯ পূর্বাহ্ন

ইসরায়েলের অত্যাধুনিক আয়রন ডোম বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ করে রাজধানী তেলআবিবে আঘাত হেনেছে ইরানি মিসাইল। একাধিক বিস্ফোরণে কেঁপে উঠে শহরের বিভিন্ন অংশ। হামলায় ধ্বংস হয় প্রতিরক্ষা সদর দপ্তরের একটি বড় অংশ।

এই হামলা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের পাল্টা জবাব হিসেবে দেখা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ইরানের বিভিন্ন এলাকায় ইসরায়েলের চালানো দফায় দফায় হামলার জবাবেই শুরু হয় এই প্রতিশোধমূলক পাল্টা আক্রমণ।

ইরান থেকে ছোড়া মিসাইলগুলো প্রায় ১ হাজার ৭২৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ইসরায়েলে আঘাত হানে। মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশের ভূখণ্ড পেরিয়ে এত দূরে মিসাইল পৌঁছানোর বিষয়টি চরমভাবে অবাক করেছে সামরিক বিশ্লেষকদের।

স্থানীয় সময় রাতের আঁধারে মিসাইলগুলো ইসরায়েলের আকাশে প্রবেশ করে। রাডার কোনো সতর্কতা না দিতে পারায় ইসরায়েল তা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়। ফলে আঘাত হানার আগ পর্যন্ত তেলআবিব জানতেই পারেনি, ধেয়ে আসছে ধ্বংস।

হামলার পর ইসরায়েলের অভ্যন্তরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আতঙ্কে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। সরকারি ও সামরিক স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়।

এদিকে ইরান জানিয়েছে, এটি প্রতিশোধের সূচনা মাত্র। সময়মতো আরও চমক দেখানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী।

বিশ্বজুড়ে এ হামলার তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, এই সংঘাত ছড়িয়ে পড়তে পারে বড় ধরনের যুদ্ধের দিকে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ছাত্রলীগে পদ থাকার সংশ্লিষ্টতায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ডিআইইউতেও ১ জনকে অব্যাহতি

নাগেশ্বরীতে সরকারি প্রণোদনায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শহীদদের স্মরণে ইবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো তারুণ্যের বৈশাখ ১৪৩২

সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সরস্বতী পূজা মন্ডপ পরিদর্শনে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল

পবিপ্রবিতে কর্মকর্তা ও ড্রাইভার কর্তৃক শিক্ষার্থী হেনস্তা, প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান

বাল্যবিবাহের ঝুঁকি রোধে হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

বাকৃবি ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের পক্ষ থেকে কম্বল বিতরণ

যবিপ্রবির এফএমবি বিভাগের নবীনবরণ, বিদায় ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার