সোমবার, 13 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবির আশরাফুল হক হলে অবৈধ বৈদ্যুতিক চুলা উচ্ছেদ অভিযান

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ - ১১:০৯ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হলে বিদ্যুৎ অপচয় রোধে অবৈধ বৈদ্যুতিক চুলা উচ্ছেদ অভিযান চালিয়েছে হল প্রশাসন।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হলে প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আলম মিয়ার নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করেন হল প্রশাসন। এসময় হলটির বিভিন্ন ব্লকের একাধিক অবৈধ বৈদ্যুতিক চুলা জব্দ করে ভেঙে ফেলা হয়।

অভিযানে আরো উপস্থিত ছিলেন হলটির হাউজ টিউটর জিকেশ বর্মন এবং মো. শাহিনুর আলমসহ হলের কর্মচারীবৃন্দ।

এসময় প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আলম মিয়া বলেন, হলের এ এবং বি ব্লকের অবৈধ বৈদ্যুতিক চুলাসমূহ উচ্ছেদ করা হয়েছে। আগামীতে অন্যান্য ব্লকেও উচ্ছেদ অভিযান চালানো হবে। মূলত বিদ্যুৎ অপচয় রোধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ডাইনিংয়ে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা হয়েছে এবং খাবারের মান ও আগের চেয়ে ভালো। যারা অবৈধ বৈদ্যুতিক চুলা ব্যবহার করতে তাদের আমি হলের ডাইনিংয়ে খেতে অনুরোধ করবো।

অভিযান শেষে প্রভোস্ট নবীন শিক্ষার্থীদের রুমে যেয়ে তাদের খোঁজ খবর নেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাংলা নববর্ষে যবিপ্রবিতে তারুণ্য ও উদ্যোক্তা মেলা এবং দেশীয় সংস্কৃতি উৎসবের আয়োজন

ফুলবাড়ীতে ১৫ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

সুবিধাবঞ্চিতদের মাঝে কুআ’র ঈদ উপহার বিতরণ

পবিপ্রবিতে ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন কর্তৃক নবীন বরণ অনুষ্ঠিত

রাবির আবাসিক হলগুলোতে কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ববির বরগুনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে হৃদয়-জাহিদুল

পাবিপ্রবিতে ২য় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু শুক্রবার

যুগ যুগ ধরে বাঁশের নানান ব্যবহার

ফুলবাড়ীতে প্রভাষক শংকর কুমার সহ আ.লীগের ২ নেতা গ্রেফতার

নিরাপত্তাকর্মীদের মাঝে ইবি ছাত্র শিবিরের শীতবস্ত্র বিতরণ