শুক্রবার, 20 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইরানের পারমাণবিক প্রকল্পে ইসরায়েলের হামলা অবৈধ: সৌদি আরব

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
শুক্রবার, ২০ জুন ২০২৫ - ৯:২৭ অপরাহ্ন

ইরানের বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের সামরিক হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে সৌদি আরব। শুক্রবার (২০ জুন) দেশটির নিউক্লিয়ার অ্যান্ড রেডিওলজিক্যাল রেগুলেটরি কমিশন এক বিবৃতিতে জানায়, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত পারমাণবিক স্থাপনাগুলোতে এ ধরনের সশস্ত্র হামলা আন্তর্জাতিক রেজুলেশন, জাতিসংঘের নীতি, আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) গঠনতন্ত্রের পরিপন্থী।

গত আট দিনে ইরানের একাধিক পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলি হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে এই বিবৃতি দেয় রিয়াদ। সর্বশেষ বৃহস্পতিবার ইরানের খন্দব হেভি ওয়াটার রিসার্চ রিঅ্যাক্টরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় কেন্দ্রটির মূল ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আইএইএ।

তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, খন্দব স্থাপনাটি এখনো নির্মাণাধীন থাকায় সেখানে কোনো পারমাণবিক উপাদান ছিল না। ফলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই।

এর আগেও ইসরায়েল ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজ এবং মাটির গভীরে অবস্থিত ফোরদো প্ল্যান্টে হামলা চালিয়েছে।

সৌদি কমিশনের বিবৃতিতে আরও বলা হয়, যেকোনো দেশের বেসামরিক ও শান্তিপূর্ণ পরমাণু কর্মকাণ্ডকে লক্ষ্য করে হামলা চালানো বা হুমকি দেওয়া বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

‎ঈদ ও গ্রীষ্মের ছুটি শেষে কাল খুলছে মাভাবিপ্রবি

পবিপ্রবির এএনএসভিএম অনুষদের এল্যুমনাই রিইউনিয়ন অনুষ্ঠিত

রাবিতে ফল প্রকাশের ৭ দিন পরেই পাওয়া যাবে সনদ

যোগ্যতা ছাড়াই নিয়োগ, যবিপ্রবি অধ্যাপক ড. ইকবালের বিরুদ্ধে দুদকের মামলা

ধাপকাই প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মতে নতুন পাঠ্যবইয়ের মান প্রশংসনীয়

শীতার্তদের মাঝে পাবিপ্রবির ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

কুমিল্লা থেকে ঢাকায় বাস সার্ভিস চালুর দাবিতে কুবি উপাচার্য বরাবর স্মারকলিপি

বুলেটিন বার্তায় প্রকাশিত তানভীর শাকিলের কবিতা স্বপ্নের উড়ান

মোর আইডি কার্ড টা ঠিক করে দ্যাও বাহে, ঠিক হলে মুই মোর বয়স্ক ভাতা পাইম

উলিপুরে মৌমাছির কামড়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু