বুধবার, 28 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ফুলবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিবেদক
Alomgir Hossain Asif
বুধবার, ২৮ মে ২০২৫ - ৫:৪১ অপরাহ্ন

“বাল্যবিবাহ নিয়ে সমাজের ধারণা পরিবর্তনে যুবদের অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে কিশোর-কিশোরী, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ মে) বিকালে ফুলমতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাওডাঙ্গা যুব সংগঠনের আয়োজনে চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্প, এমজেএসকেএস এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় এ আয়োজন করা হয়।

পশ্চিম ফুলমতি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক জামিফুল ইসলামের সভাপতিত্বে বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন, অবিভাবক মোছাঃ সুমি বেগম, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির চাইল্ড নট ব্রাইট প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর রনজিৎ রায়, শুনিতা রাণী সহ আরো অনেক।

এসময় উপস্থিত ছিলেন, অবিভাবক তছলিম উদ্দিন, ইয়াছিন আলী, ফাতেমা বেওয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্প, এমজেএসকেএস এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর তিন দিনের বাল্যবিবাহের উপর দিক নির্দেশনা মুলক আলোচনা, একক অভিনয়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকের সমাপ্তি হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে প্রশাসনের বন্ধ করা ইটভাটা আবার চালু: পরিবেশ ও শিক্ষার ওপর প্রভাব।

৭ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের মানববন্ধন:

খানসামায় বিএনপির ৩১ দফা প্রচারণার লিফলেট বিতরণ

আমেরিকার ‘দ্য রিপাবলিক’-এর পাতায়  ইংল্যান্ড প্রবাসী মনসুর নোমান 

ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত

ময়মনসিংহ জাল দলিল সৃজন চক্রের সদস্য গ্রেফতার, অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার

সমুদ্রের সবুজ সোনা: উপকূলীয় জীবিকা ও জলবায়ু পরিবর্তনে  শৈবাল চাষে  অপার সম্ভাবনা

নারায়ণগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মহান মে দিবসের সমাবেশ                                                     

নড়াইলে শহীদদের বেদীতে পুষ্পস্তবক অর্পণ জেলা পুলিশের

হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনীর অভিযান