শুক্রবার, 2 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হবিগঞ্জে সাবেক এমপি সুজাতের ওপর হামলা,  যুবক আটক

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
শুক্রবার, ২ মে ২০২৫ - ৩:১৭ অপরাহ্ন

প্রতিবেদক, হবিগঞ্জঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মে দিবসের অনুষ্ঠান শেষ ফেরার পথে সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে নেতাকর্মীদের প্রতিরোধের মুখে রক্ষা পান তিনি। এ ঘটনায় তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে দেশি অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে উপজেলার তিমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন। হামলার শিকার শেখ সুজাত মিয়া হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য। আটক জামিল মিয়া (৩২) উপজেলার তিমিরপুর গ্রামের প্রয়াত আহমদ মিয়ার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে সকালে নবীগঞ্জ উপজেলা শ্রমিক দলের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন সুজাত মিয়া। কর্মসূচি শেষে বাসায় ফিরতে গাড়িতে ওঠার সময় কয়েকজন যুবক দেশি অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় স্থানীয় নেতাকর্মীদের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে গেলে সুজাত মিয়া রক্ষা পান বলে জানায় পুলিশ। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় হামলাকারী সন্দেহে জামিল মিয়াকে আটক করা হয় বলে জানান ওসি কামাল হোসেন। তিনি বলেন, আটক যুবকের কাছ থেকে একটি রামদা ও ছুরি জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আবু হাসিব খান চৌধুরী পাবেল হবিগঞ্জ ০১৭১২-১৬৭১৬৯

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ডিবেট ফর ডেমোক্রেসি’র বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ডিআইইউ

কৃষি গুচ্ছের ১২৭ আসন শূন্য, অপেক্ষমান থেকে মেধাতালিকা প্রকাশ

শীতার্তদের মাঝে পাবিপ্রবির ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

পবিপ্রবিতে জুলাই শহীদ দিবস পালিত

ছাত্র বিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় বাকৃবির ইফতার মাহফিল অনুষ্ঠিত

উলিপুরে চলছে ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির রমরমা ব্যবসা

নড়াইলে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের ৪ দফা দাবি

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসে ছুটিকালীন ভাতা ১০০% দেওয়ার দাবিতে আন্দোলন

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসকদের ভুলে খেসারত পা হারিয়ে দিতে হয়েছে টুটুল মন্ডলকে।

জয়পুরহাটে রুটি বানানোর কারিগরের রডের আঘাতে ওয়েটারের মৃত্যু