শনিবার, 14 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

চাপের পাহাড় টপকে ইতিহাসের দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা, ব্যাটে ঝড় তুললেন মার্করাম

মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
শনিবার, ১৪ জুন ২০২৫ - ১:৫৭ অপরাহ্ন

‘চোকার’ নামটা যেন অলক্ষ্যে ছায়ার মতো লেগে ছিল দক্ষিণ আফ্রিকার সঙ্গে। আইসিসির ফাইনালে বারবার হোঁচট খাওয়ার দলটি এবার লর্ডসের রঙিন আলোয় এগিয়ে যাচ্ছে এক ঐতিহাসিক মুহূর্তের দিকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাদের জয়ের পথের দূরত্ব এখন মাত্র ৬৯ রান। হাতে রয়ে গেছে ৮ উইকেট।

বিশাল চাপের মাঝে দুর্দান্ত দৃঢ়তায় উদ্ভাসিত হয়েছেন এইডেন মার্করাম। টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করে তিনি গড়েছেন এক অনন্য ইতিহাস—আইসিসির যেকোনো ফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রথম সেঞ্চুরিয়ান এখন তিনিই।

তার ইনিংসের মাহাত্ম্য কেবল সংখ্যায় নয়, বরং সময় ও প্রেক্ষাপটে। লর্ডসের ইতিহাস সমৃদ্ধ মঞ্চে এমন ইনিংস খেলা মানেই কিংবদন্তির কাতারে নাম লেখানো। তিনি যখন ১৫৯ বল মোকাবিলা করে ১১টি চারের সাহায্যে অপরাজিত ১০২ রানে ক্রিজে, তখন গোটা ক্রিকেটবিশ্ব তাকিয়ে তার দিকেই।

তাঁর সঙ্গে বাভুমাও রেখেছেন দারুণ সঙ্গ। ইনজুরি থাকা সত্ত্বেও মাঠে নেমে দলের জন্য লড়ছেন। মুল্ডারের সঙ্গে ৬১ রানের এবং এরপর বাভুমার সঙ্গে গড়া পার্টনারশিপই ম্যাচের নিয়ন্ত্রণ প্রোটিয়াদের হাতে নিয়ে এসেছে।

মার্করামের সেঞ্চুরি নিয়ে নতুন করে আলোচনায় এসেছে বেশ কিছু রেকর্ড। লর্ডসে চতুর্থ ইনিংসে বিদেশি ব্যাটারদের মধ্যে সেঞ্চুরি করা মাত্র ষষ্ঠ ক্রিকেটার তিনি। তার আগে এই কীর্তি আছে গর্ডন গ্রিনিজ, ডন ব্র্যাডম্যানের মতো মহাতারকাদের।

দক্ষিণ আফ্রিকার ইতিহাসে আইসিসি ফাইনালে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক এখন মার্করাম। ১৯৯৮ সালের হ্যান্সি ক্রনিয়ে যে রেকর্ড গড়েছিলেন (৬১ রান), তা ভেঙে ফেলে দিয়েছেন তিনি।

আজকের সকালেই হয়তো দক্ষিণ আফ্রিকার দীর্ঘ প্রতীক্ষার ইতি ঘটবে। লর্ডসের সবুজ ঘাসের ওপর দিয়ে এগিয়ে যাচ্ছে এক নতুন ইতিহাস, যেখানে ‘চোকার’ নয়, তারা হতে চায় ‘চ্যাম্পিয়ন’।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবিতে ‘আগামীর সূর্য’ সংগঠনের উদ্দ্যেগে  লিফলেট বিতরণ 

হলের ছাত্রদের মতামতের আলোকে সাজানো হবে আশরাফুল হক হলের লাইব্রেরি- প্রভোস্ট

যশোরে মহরমের তাৎপর্য ও আশুরার শোককে গভীর শ্রদ্ধার স্মরণ করে মানববন্ধন কর্মসূচি পালিত

ফুলবাড়ীতে ভুট্টা খেতে অজ্ঞাত লাশ উদ্ধার

পাহাড়িদের প্রতি ‘আদর’ অভিযানের নাম দিয়ে উত্তেজনা

সুইসাইড নোটে বাবার কাছে মাফ চেয়ে ডিআইইউ শিক্ষার্থীর আত্মহত্যা

হাবিপ্রবিতে প্রোগ্রামারস অ্যারেনার কমিটি ঘোষণা

মানবতার সেবায় বাকৃবির রোটার‍্যাক্ট ক্লাব: ১০০ শীতার্ত পেল শীতবস্ত্র

রোটারেক্ট ক্লাব অব এইচএসটিইউ এর নেতৃত্বে সিয়াম-নিলয়

বিশ্ববিদ্যালয়ের লোগো ও নাম ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো নজরুল বিশ্ববিদ্যালয়