রবিবার, 21 সেপ্টেম্বর 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আহমদ হোসেন খান ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযান

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ - ১১:৩৮ পূর্বাহ্ন

ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উপলক্ষে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে আহমদ হোসেন খান ফাউন্ডেশন ও লেটস ডু ইট বাংলাদেশ। শনিবার বিকেলে নগরীর ডিসি হিল এলাকায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে চট্টগ্রাম ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১২০ জন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক অংশ নেন।

ইফনুর হোসেন খানের সঞ্চালনায় ও আমজাদ হোসেন খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেটস ডু ইট ওয়ার্ল্ডের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ওয়াহিদুল হক এবং ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুন নেছা।

প্রধান অতিথির বক্তব্যে মো. সোয়েব উদ্দিন খান বলেন, ‘পৃথিবীর প্রতিটি মানুষই পরিবেশের ইকো-চেইনের অংশ। সুস্থ পরিবেশ পেতে হলে নিজ নিজ চারপাশ পরিষ্কার রাখা সবার দায়িত্ব। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ঘর ও বিদ্যালয় পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।’

লেটস ডু ইট ওয়ার্ল্ডের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ওয়াহিদুল হক বলেন, ‘আমরা প্রথমবারের মতো চট্টগ্রামে ক্লিনআপ প্রোগ্রাম আয়োজন করেছি। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। সবাই এভাবে অংশগ্রহণ করলে আমরা ৫% মানুষকে পরিচ্ছন্নতা অভিযানে সহযোগী হিসেবে পাব।’

সভাপতির বক্তব্যে আহমদ হোসেন খান ফাউন্ডেশনের চেয়ারম্যান আমজাদ হোসেন খান বলেন, ‘পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই সমাজ গড়তে সবাইকে সচেতন হতে হবে। আমাদের পরিশ্রম তখনই সার্থক হবে, যখন আমরা আমাদের চারপাশ পরিষ্কার রাখব।’1

  1. ↩︎

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাজনৈতিক কর্মসূচির প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ

ফার্মগেটে এক্সপ্রেসওয়ে র‍্যাম্পের নিচে বিআরটিসি বাসের ধাক্কা, আহত ১

পোষ্য কোটা বহাল রাখার দাবি জানিয়ে মানববন্ধন করেছে রাবির কর্মকর্তা-কর্মচারীরা

বাঁচতে চায় বুটেক্স শিক্ষার্থী ইব্রাহিম

সৌদিতে বাংলাদেশি প্রবাসী অপহরণের ২৬ ঘণ্টা পর উদ্ধার, দূতাবাস থেকে মেলেনি সহযোগিতা

অবৈধভাবে পরীক্ষা দিতে এসে তোপের মুখে নোবিপ্রবি ছাত্রলীগ নেতা

রাবির স্থাপনা থেকে মুজিব পরিবারের নাম মুছে দিল শিক্ষার্থীরা

খানসামায় নতুন বই পেলেন শিক্ষার্থীরা

স্বামীর অত্যাচারে ঘরছাড়া দুই সন্তানের জননী সন্তানদের পিতৃ অধিকার চান

এমসি কলেজে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ