বুধবার, 5 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবিতে ভবন-হলসমূহের নাম পরিবর্তন ও ফ্যাসিস্টদের বিচারের দাবিতে বিক্ষোভ

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ - ৪:৩৮ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিভিন্ন ভবন ও আবাসিক হলের নাম পরিবর্তন, ফ্যাসিবাদীদের বিচারসহ তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণঅভ্যুত্থান মঞ্চ। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ওপর নিপীড়ন ও হত্যার বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিস্টদের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না। তাছাড়া, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিস্টদের নামে থাকা ভবন ও হলের নাম পরিবর্তন করা হলেও রাবিতে তা এখনো বাস্তবায়িত হয়নি।
এ সময় আরবি বিভাগের শিক্ষার্থী তামিম বলেন, অতীতে শিক্ষার্থীদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিস্টদের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না। ছাত্রসমাজ দমে যায়নি, তারা ফ্যাসিবাদ প্রতিহত করবে।
আরেক শিক্ষার্থী জাহিদ হাসান জিয়া বলেন, সরকার ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠা করেছে, দোসরদের প্রমোশন দিচ্ছে, কিন্তু ন্যায়বিচার নেই। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিস্টদের নামে ভবন-হল পরিবর্তনের উদ্যোগ হলেও রাবিতে তা বাস্তবায়িত হয়নি।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন। তাদের দাবিগুলো হলো— রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিস্ট ও তাদের দোসর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিচার নিশ্চিত করা, ফ্যাসিস্টদের প্রমোশন অনতিবিলম্বে স্থগিত করা এবং ফ্যাসিস্ট ও তাদের পরিবারের সদস্যদের নামে থাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও আবাসিক হলের নাম পরিবর্তন করে সেবার মান বৃদ্ধি করা।
উল্লেখ্য, বিক্ষোভ সমাবেশে অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবিতে জোনাকির বৃক্ষরোপণ কর্মসূচি

রায়পুরায় অবৈধভাবে চাঁদা উত্তোলনের বন্ধ করলো প্রশাসন!

বরিশাল বিশ্ববিদ্যালয়ে লাগামহীন স্বেচ্ছাচারিতার প্রভাব এবার বিজয় ২৪ হলে – বিতর্ক সৃষ্টি যেন ভিসি ও তার অনুচরদের একমাত্র কাজ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে তিনটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

“আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে গভীর চক্রান্ত চলছে”- রাবি উপাচার্য

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নজরুল বিশ্ববিদ্যালয়ের নামফলক স্থাপন

ইবিতে বরিশাল বিভাগ ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

গোদাগাড়ীতে মোবাইল কোর্টের জরিমানা

মানুষের দীর্ঘশ্বাসের শাস্তি এড়ানো যায় না: “প্রকৃতি ভোলে না”

মামলা ও কারখানা বন্ধের প্রতিবাদে ইউরোটেক্সের শ্রমিকদের অবরোধ