সোমবার, 9 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবিতে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও মেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ - ১২:৫০ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি ) বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কৃষি যন্ত্রপাতি মেলা অনুষ্ঠিত হয়েছে। 

 

৯ ডিসেম্বর (সোমবার) টিএসসির কনফারেন্স রুমে অধ্যাপক ড. শেখ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বিএআরআই (BARI) উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এরশাদুল হক। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কৃষি যন্ত্রপাতি বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএআরআই (BARI) এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা  ড. মো. নূরুল আমিন । 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।  বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ, পটুয়াখালীর বিএআরআই আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলিমুর রহমান, পটুয়াখালীর বিএআরআই এর সরেজমিন গবেষণা বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা  ড. এইচ এম খায়রুল বাসার।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “প্রতিনিয়ত আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে। পক্ষান্তরে দেশের কৃষি জমির পরিমাণ কমতেছে, বিরাট জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণ করে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচতে বড় অবদান রাখতেছে আমাদের কৃষক ও কৃষিবিদগণ।”

সেমিনারের সভাপতির বক্তব্যে প্রফেসর ড. শেখ আব্দল্লাহ আল মামুন হোসেন বলেন, “আমাদের দেশ কৃষি নির্ভর। আর কৃষিতে পরিপূর্ণভাবে প্রযুক্তি ব্যবহার করা হলে মেশিনারিজ পার্টস, স্পেয়ার এবং অন্যান্য যন্ত্রপাতির কারখানা তৈরির মাধ্যমে দেশের কর্মসংস্থানের সুযোগ হবে।”

উল্লেখ্য, মেলাতে প্রদর্শিত বিভিন্ন কৃষি যন্ত্রপাতি ঘুরে ঘুরে দেখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এবং কৃষি যন্ত্রপাতির নতুন প্রযুক্তি উদ্ভাবনকারীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবি মজার ইস্কুলের নেতৃত্বে শুভ-রাকিবুল

হামলাকারীকে খেলতে না দেওয়ায় হাবিপ্রবির অন্ত:বিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট বন্ধের অভিযোগ

বাকৃবিতে অনলাইনে চাকরির আবেদন শুরু, বাড়বে স্বচ্ছতা

কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলে শুরু হলো “স্কুল সপ্তাহ ২০২৫”

ড. শামসুজ্জোহার শাহাদাত দিবসকে শিক্ষক দিবস করার দাবি ছাত্রদলের

বার কাউন্সিল পরীক্ষায় অযৌক্তিক ফি নির্ধারণের প্রতিবাদে ইবিতে মানববন্ধন

তদন্ত কমিশনের বিচার কার্যকাল বিলম্ব হওয়ায় বাকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মৎস অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন ও দ্রুত নিয়োগের দাবিতে জাবিপ্রবিতে মানববন্ধন

পাবিপ্রবি প্রেসক্লাবের মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেফতার