মঙ্গলবার, 7 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যবিপ্রবি সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫ - ১১:০১ অপরাহ্ন

আনন্দ শোভাযাত্রা, কেককাটা, আলোচনা সভা সহ নানা আয়োজনে উদযাপিত হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫ম কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যবিপ্রবিসাসের সাবেক সভাপতি মো. জহুরুল ইসলাম।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল ৪ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে  আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে কেককাটা ও “ছাত্র জনতার অভ্যুত্থান; ক্যাম্পাস সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

এ সময় তিনি বলেন, সাংবাদিকতায় যদি সত্য না থাকে তবে সমাজ এবং দেশ ক্ষতিগ্রস্ত হয়, আবার এই সত্যই যদি সাংবাদিকরা প্রকাশ করে তখন সমাজ এবং দেশের মানুষরা উপকৃত হয়। সাংবাদিকরা হলো রাষ্ট্রের দর্পন, তারা নির্ভীক ও সাহসী। এখানে কাজ করতে হলে মেধা, তীব্র ইচ্ছা ও ধৈর্য্য তিন গুণের সমাহার প্রয়োজন। আমি আশা করব যবিপ্রবিসাসের সদস্যরা যবিপ্রবি থেকে দূর্নীতি পরিশুদ্ধ করণে কাজ করবে।

দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে তিনি বলেন, আমি দায়িত্বে থাকাকালীন একটি পয়সারও দূর্নীতি করব না। পাশাপাশি যবিপ্রবিতে দায়িত্বরত যে কেউ বা তাদের আত্মীয়স্বজন দূর্নীতিতে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। আমি আশা করছি যবিপ্রবিসাস বিশ্ববিদ্যালয়ের সুনাম তুলে ধরার পাশাপাশি দূর্নীতি, অনিয়ম নিয়ে অনুসন্ধানী মূলক কাজও করবে।

আলোচনা সভায় সমিতির নবগঠিত কমিটির সাধারন সম্পাদক এ টি এম মাহফুজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: মীর মোশাররফ হোসেন, যবিপ্রবি প্রক্টর ড. মো: আমজাদ হোসেন। এ ছাড়া যবিপ্রবিসাস নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সাবেক সাধারন সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মো. নাজমুল হোসাইন এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. সজীবুর রহমান।

অনুষ্ঠানের সমাপনি বক্তব্যে নবগঠিত কমিটির সভাপতি মোঃ ওয়াশিম আকরাম বলেন, যবিপ্রবি সাংবাদিক সমিতি কারো বিপক্ষে নয়  সাংবাদিক সমিতি সর্বদা
অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে। এসকল অপকর্মে যারাই জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে যবিপ্রবি সাংবাদিক নিউজ করে তাদের মুখোশ উন্মোচন করবেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অগ্রযাত্রা ও গবেষণার সফলতা লেখনীর মাধ্যমে তুলে ধরে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

মাভাবিপ্রবি শিক্ষার্থীদের ভাবনায় ঈদুল আজহা ‎

সিএনজি-অ্যাম্বুল্যান্সের সংঘর্ষে প্রাণ গেলো দুই যাত্রীর

বাকৃবিতে প্রায় পৌনে ৪ লাখ টাকার গাছ লাগাবে পূবালী ব্যাংক পিএলসি

পবিপ্রবিতে অগ্নি নির্বাপক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

পবিপ্রবি রোভার স্কাউটের সম্পাদক অধ্যাপক ড. জিল্লুর রহমান

সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমান

দখলে-দূষণে অস্তিত্ব সংকটে  চুনারুঘাটের চন্দনা খাল

থানাহাট বাজারে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি, অভিযুক্ত নাহিদ হাসানের দ্রুত গ্রেফতার দাবি

বড়াইবাড়ি সীমান্তে ১৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-বিএসএফ মুখোমুখি