শুক্রবার, 24 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হলে ঢুকে পাবিপ্রবির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলকর্মীদের বিরুদ্ধে

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ - ৮:৪৬ অপরাহ্ন
হলে ঢুকে পাবিপ্রবির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলকর্মীদের বিরুদ্ধে

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের রুমে ঢুকে এক আবাসিক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৫২৬ নম্বর রুমে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত ছাত্রদলকর্মীরা হলেন সৈকত, শিহাব, ইমন, ওমর ফারুক ও জাকির। তারা সবাই বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলামের অনুসারী।

ভুক্তভোগী শিক্ষার্থী হলেন মুরাদ হাসান। তিনি পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থী মুরাদ হাসান জানান, “অভিযুক্ত ছাত্রদলকর্মী ওমর ফারুক আর তিনি ৫২৬ রুমে থাকেন। ওমর ফারুক মাঝেমধ্যেই তার সঙ্গে ঝামেলা করতেন।”

তিন দিন আগে রুমে দরজা খোলা নিয়ে মুরাদের সঙ্গে ওমর ফারুকের কথা-কাটাকাটি হয়। এই ঘটনা ওমর ফারুক শিহাবকে জানান। 

এরপর বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে ওমর ফারুক মুরাদকে ঘুম থেকে তুলে নাক ঢাকার জন্য বকাঝকা করেন এবং তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। আজ জুমার নামাজ পড়ে শিহাব ওমর ফারুককে হলের ছাদে ডেকে ঝামেলা না করার জন্য হুঁশিয়ার করেন।

হলের ছাদ থেকে মুরাদ রুমে গেলে ওমর ফারুক ওই রুমে শিহাব, সৈকত, ইমন, জাকিরসহ কয়েকজনকে ঢেকে আনেন। এরপর তারা মুরাদকে কিল-ঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে রুমের ব্যাট নিয়ে মুরাদকে মারতে গেলে মুরাদের রুমমেটরা তাদের আটকে দেন। এরপর ছাত্রদলের ওই কর্মীরা রুম ত্যাগ করেন।

মুরাদকে মারধরের পর অন্য রুমের শিক্ষার্থীরা মুরাদের রুমে আসেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ইবির বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের সভাপতি বান্না, সম্পাদক হুজ্জাতুল্লাহ

রাজশাহীর ওয়াসার নিন্মমানের ঘোলা পানি

কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠন।

শেকৃবিতে জুলাই শহীদদের স্বরণে মিনি ম্যারাথন ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন

রাজশাহীতে লাইব্রেরিয়ান ভয়েসের বই পড়ার সচেতনতা ক্যাম্পেইন উদ্বোধন

শেকৃবিতে প্রশাসনের উদ্যোগে ভেঙে ফেলা হয়েছে ছাত্রলীগের কার্যালয়

আলোচিত শুকরনগর ২১ বছরের ছেলে ও ৫২ বছরের মহিলার পরকীয়ার কেলেংকারি বিস্তারিত।

রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দিলো তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি

ফুলবাড়ীতে শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে দুই সন্তানের জননীর আত্মহত্যা

ইবিতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেতা আটক, থানায় সোপর্দ