মঙ্গলবার, 4 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবিতে প্রথমবারের মতো একুশে বইমেলা আয়োজন করছে প্রশাসন

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫ - ৫:১১ অপরাহ্ন

প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের উদ্যোগে শুরু হতে যাচ্ছে একুশে বইমেলা। আগামী ২০-২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে পাঁচ দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক মজুমদার জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হবে, তবে এটি ২৩ বা ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কিনা, তা এখনো চূড়ান্ত হয়নি। বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অনুষ্ঠিত এই মেলায় ঢাকা, রাজশাহীসহ দেশের স্বনামধন্য প্রকাশনীগুলো অংশগ্রহণ করবে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মেহেদী সজিব ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ’ নামে এক ফেসবুক গ্রুপে বইমেলা আয়োজনের প্রস্তাব দেন। তিনি উল্লেখ করেন, পরিবর্তিত সময়ে বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিবৃত্তিক চর্চা বেড়েছে, এবারের ফেব্রুয়ারি বেশ প্রাণবন্ত, চারদিকে বইমেলার আমেজ ছড়িয়ে পড়েছে। তবে প্রশাসনের পরিকল্পিত উদ্যোগ থাকলে ফেব্রুয়ারিকে আরও সুন্দরভাবে সাজানো সম্ভব হতো, অন্তত একটি বইমেলা আয়োজন করা যেত।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এ সমন্বয়ক বলেন, প্রতিবছর শিক্ষক-শিক্ষার্থীদের একাধিক বই প্রকাশিত হয়, একুশে বইমেলাকে কেন্দ্র করেও নতুন বই আসছে। প্রশাসন যদি তাদের অনুপ্রাণিত করে, তাহলে ভবিষ্যতে ভালো লেখক ও পাঠক তৈরি সম্ভব।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

পাঁচবিবিতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা 

বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে বললেন তারেক রহমান

বিজ্ঞান একাডেমির স্বর্ণপদক পেলেন যবিপ্রবির অধ্যাপক ড. জাভেদ

জাবিপ্রবিতে এম্বুলেন্সের দাবিতে মানববন্ধন

বানারীপাড়ায় ৯ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা; বাদ পরেছে উপজেলা আওয়ামী লীগ নেতার পুত্র

খানসামা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের নিয়োগ সম্পন্ন

পবিপ্রবিতে আউটকাম বেজড কারিকুলাম বিষয়ক প্রশিক্ষণ

জাবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন গণিত ও ব্যবস্থাপনা বিভাগ

বিএনপিতে অনুপ্রবেশ রোধে কঠোর নির্দেশনা দিলেন অধ্যাপক মামুন মাহমুদ: “ফ্যাসিস্টদের জন্য বিএনপিতে কোনো জায়গা নেই