সোমবার, 7 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মার্কশিট পেতে দীর্ঘসূত্রিতা: ইবি প্রশাসনের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের প্রতিবাদ

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি
সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি
সোমবার, ৭ জুলাই ২০২৫ - ৮:২৬ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মার্কশিট (নম্বরপত্র) প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতা ও ভোগান্তির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ। এক বছর আগে স্নাতক সম্পন্ন করেও নম্বরপত্র না পাওয়ায় চাকরি ও উচ্চশিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলে অভিযোগ সংগঠনটির।
সোমবার (৭ জুলাই) মনির হোসেন কর্তৃক স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে ছাত্র ইউনিয়নের ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক নূর আলম বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সফটওয়্যার সমস্যার অজুহাত দিচ্ছে। কিন্তু এই অজুহাত এক বছর ধরে চলতে পারে না। ট্রান্সক্রিপ্ট ও সনদ যেখানে অনলাইনে দেওয়া হচ্ছে, সেখানে মার্কশিট দিতে এত দেরি কেন, তা বোধগম্য নয়।”
নেতৃবৃন্দ আরও বলেন, “এটি প্রশাসনের দায়িত্বহীনতা ও শিক্ষার্থীদের প্রতি অবহেলার বহিঃপ্রকাশ। শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এক ধাপ পেরিয়ে এসে এমন ভোগান্তি লজ্জাজনক। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ নেই।”
তারা দ্রুত সমস্যার কার্যকর সমাধান ও শিক্ষার্থীদের কাগজপত্র উত্তোলনে হয়রানি বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। অন্যথায়, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবির ইসিই ক্লাবের নতুন নেতৃত্বে রিফাত ও মুজতবা

ভারত-পাকিস্তান সংঘাত আমি ঠেকিয়েছি, নোবেল প্রাপ্য আমার: দাবি ট্রাম্পের

হলে মাদকসেবিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যবিপ্রবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল

পালাতে গিয়ে গোপালগঞ্জ আ.লীগের সম্পাদক বেনাপোলে আটক

যশোরে সন্ত্রাসীদের গুলিতে এক যুবক আহত

তদন্তের স্বার্থে হাবিপ্রবির ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যানকে অব্যহতি

পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ক্রিকেটে কৃষিকে হারিয়ে চ্যাম্পিয়ন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদ 

বুটেক্সে ভর্তি পরীক্ষা ৭ মার্চ

গবেষণার জন্য প্রণোদনা পাবে শিক্ষার্থীরা : যবিপ্রবি উপাচার্য

নাগেশ্বরীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান