সোমবার, 27 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সাবেক কাউন্সিলর মতি ৩ মামলায় ৭ দিনের রিমান্ডে

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ - ১১:১৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং সাবেক প্যানেল মেয়র মতিউর রহমান মতির বিরুদ্ধে ৩টি মামলায় মোট ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৭ জানুয়ারি) নারায়ণগঞ্জ সদর থানার একটি হত্যা মামলায় ২ দিন এবং সিদ্ধিরগঞ্জ থানার দুটি পৃথক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় যথাক্রমে ৩ দিন ও ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, নারায়ণগঞ্জ সদর থানার স্বজন হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ-আল-মাসুম উভয় পক্ষের শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া সিদ্ধিরগঞ্জ থানার রিকশাচালক আব্দুল লতিফ হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিন উভয় পক্ষের শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই আদালতে আল আমিন নামে এক যুবককে হত্যাচেষ্টা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মতিউর রহমান মতিকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

১৬ ঘন্টার মধ্যে জজের বাড়িতে চুরি যাওয়া মালামাল উদ্ধার চোর গ্রেফতার

মধ্যরাতে নিরাপত্তা কর্মীদের মাঝে ইবি ছাত্রদলের সাহরি বিতরণ

পবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা

পোরশায় ইসলামী আন্দোলনের গাংগুরিয়া ইউনিয়ন কমিটি গঠন

রাজশাহীর বাজারে এসেছে লিচু

বাসদ নেতা আলাল মিয়ার বড় ভাই আবু তাহের ভান্ডারী মারা গেছেন

আটক যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল মিলনকে ঢাকা থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে প্ররণ

রাবিতে মাদারীপুর জেলা সমিতির সভাপতি বশির, সম্পাদক রাকিব

বেরোবিতে এমআইএস বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আদমজীনগর এম.ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত