মঙ্গলবার, 12 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ - ৩:৪৬ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অভ্যন্তরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে কে বি কলেজ ক্যাম্পাসে নবীনবরণের অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এসময় অনুষ্ঠানে কে বি কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, কে বি কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এবং ময়মনসিংহের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মো. সফিউদ্দিন সেখ।

প্রধান অতিথির হিসেবে বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া কেবি কলেজের নতুন শিক্ষার্থীদের বলেন, সর্বদা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং পাশাপাশি মেধা ও পরিশ্রমের মাধ্যমে নিজ দেশের উন্নতি সাধনে ভূমিকা পালন করতে হবে।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং কলেজের ছাত্র – ছাত্রীরা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নবীনদের আগমনে আনন্দের ঢেউ দোলা দিচ্ছে পাবিপ্রবি

গোবিপ্রবি’তে শিক্ষকদের গবেষণায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা

প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের নির্বাচনে অনিয়মের অভিযোগ

ছাত্রশিবিরে কেউ পদ চাইলে সে অটো মাইনাস, শিবির সভাপতি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

শেকৃবিতে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত

রিকশা-অটোর বাড়তি ভাড়া ঠেকাতে বাকৃবির প্রশাসনিক পদক্ষেপ

ছাত্রলীগ কর্মীকে পুলিশের কাছে সোপর্দ

যশোরে কর্মরত চিকিৎসকদের নিয়ে ‘আরএম সিয়ান ইন যশোর’ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন

অনতিবিলম্বে ক্রেডিট ফি কমানোর দাবি হাবিপ্রবির বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের