সোমবার, 9 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাজশাহীতে পশুর চামড়া পাচার রোধে সতর্ক বিজিবি

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
সোমবার, ৯ জুন ২০২৫ - ৬:৪৯ অপরাহ্ন

রাজশাহীতে পশুর চামড়া পাচার রোধে , সতর্ক বিজিবি ।কোরবানির পশুর চামড়া ভারতে পাচারের চেষ্টা প্রতিহত করতে রাজশাহীর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় নজরদারি জোরদারসহ সকল ধরনের পাচার রোধে সম্মিলিতভাবে কাজ করছে বাহিনীটি। রাজশাহী বিজিবি থেকে, এসব তথ্য জানান বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক। তিনি বলেন, “সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের চোরাচালান বা অনুপ্রবেশ না ঘটে, সে জন্য বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কার্যক্রম চালানো হচ্ছে।” সীমান্তে পুশইনের চেষ্টা ঠেকাতে পদক্ষেপ নেয়া হয়েছে । রাজশাহী সীমান্ত দিয়ে এখন পর্যন্ত কোনো পুশইনের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেন লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল। তবে দেশের অন্যান্য অঞ্চলে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে জানান তিনি। তিনি বলেন, “যেসব স্থানে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, সেসব স্থানে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে আমরা প্রতিবাদ জানিয়েছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।” কোরবানির পর পশুর চামড়া যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পাচার না হয়, সে বিষয়ে কড়া নজরদারি চালানো হচ্ছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা। তিনি বলেন, “প্রতি বছর কোরবানির সময় সীমান্ত দিয়ে চামড়া পাচারের ঝুঁকি থাকে। এবছরও আমরা সতর্ক আছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে । ভারত থেকে গরু আনার ক্ষেত্রে যাতে দেশের খামারিরা ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য বিজিবি প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। জনগণ যাতে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সেজন্য সীমান্তসহ অভ্যন্তরীণ এলাকাতেও বিজিবি তৎপর রয়েছে বলে জানান, লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

জাবিপ্রবিতে চিরকুমার দিবস উৎযাপন

ঘোড়ার প্রাণঘাতী গ্ল্যান্ডার্স রোগ বিষয়ে বাকৃবিতে সেমিনার

ভর্তি পরীক্ষায় উদ্দীপনা, মাভাবিপ্রবির ‘বি’ ইউনিটে ৯৫% উপস্থিতি

সোনাগাজীতে জুলাই শহীদ স্মরণে পাঠাগার উদ্বোধন

নড়াইলে পৃথক তিনটি অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের অনশন

১১ দিনের ছুটিতে যাচ্ছে যবিপ্রবি,ছেলেদের হলগুলো খোলা থাকলেও বন্ধ থাকছে মেয়েদের হল।

বাজারের পশু খাদ্য মূল্য জরিপে গবির ভেটেরিনারি শিক্ষার্থীরা

যোগদানের দিনে দোয়া ও সহযোগিতা চাইলেন বশেমুরবিপ্রবি ভিসি, প্রো- ভিসি

স্বেচ্ছায় রক্তদান সংগঠন “বন্ধু”র ৯ম বর্ষপূর্তি উদযাপন