মঙ্গলবার, 27 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

অভয়নগরে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত মতুয়া সম্প্রদায়ের ১৩ পরিবার পাশে দাড়িয়েছে যশোর জেলা জামায়াত

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
মঙ্গলবার, ২৭ মে ২০২৫ - ৯:৪৮ অপরাহ্ন

যশোরের অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটিতে  সংঘটিত অগ্নিসংযোগ ও সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল।

মঙ্গলবার (২৭শে মে) বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

এ সময় অধ্যাপক গোলাম রসুল বলেন, দেশে যখনই সংকট এসেছে, জামায়াতে ইসলামী সবসময় অসহায় মানুষের পাশে থেকেছে। আজ এই পুড়ে যাওয়া ঘরবাড়ি, নিরুপায় মানুষের কান্না দেখলে যে কারও হৃদয় ব্যথিত হবে। আমরা দলীয়ভাবে এই অসহায় মানুষের পাশে আছি এবং থাকব। শুধু তা-ই নয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পূর্ণ পুনর্বাসন ও ঘটনার ন্যায়বিচারের দাবি জানাচ্ছি।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অভয়নগর থানা জামায়াতের সভাপতি র্সদার শরিফ হোসেন  সেক্রেটারি অধ্যাপক মাহউল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। তাঁরা ১৩টি পরিবারে ১৮টি ক্ষতিগ্রস্ত ঘরে জন্য তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা তাদের প্রতি সহানুভূতি ও সহযোগিতার জন্য যশোর জেলা জামায়াতে ইসলামী এবং অধ্যাপক গোলাম রসুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জামায়াত নেতারা বলেন, শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি রক্ষায় আমাদের সকলের দায়িত্ব রয়েছে। এ ধরনের সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

ঘটনাস্থল পরিদর্শন শেষে নেতারা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, খাদ্য-ত্রাণ সরবরাহ এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম ও তার এক সহযোগী সুমন সুন্দলী ইউনিয়নের ডহরমশিয়াহাটী গ্রামে বেড়েধাপাড়ায় পিন্টু বিশ্বাসের বাড়িতে যান। সেখানে মৎস্যঘেরের জমি সংক্রান্ত চুক্তিপত্র স্বাক্ষর শেষে পিন্টু বিশ্বাসের সঙ্গে তরিকুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অজ্ঞাতনামা ৬-৭ জন অস্ত্রধারী দুর্বৃত্ত বাড়ির ভেতরে ঢুকে তরিকুলকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে পালিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে ওই রাতে বিক্ষুব্ধ জনতা পিন্টু বিশ্বাসের বাড়িসহ আশপাশের ১৩টি পরিবারের ১৮টি ঘরে ভাঙচুর-লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ভবিষ্যতের নেতৃত্ব শ্রমের মূল্য বোঝে: মে দিবস উপলক্ষে মাভাবিপ্রবি ছাত্রদের ভাবনা

রূপগঞ্জে আল রাজি স্পিনিং মিলে আগুন

নড়াইলে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার মালিকদের নিকট হস্তান্তর

পালাতে গিয়ে গোপালগঞ্জ আ.লীগের সম্পাদক বেনাপোলে আটক

উলিপুরে ইঞ্জিনিয়ার আবু সঈদ জনির ঈদের শুভেচ্ছা

যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাতব্যাপী সংঘর্ষের কারণ কী? ব্যখ্যা সংবাদ সম্মেলনে

ফের আলোচনায় ক্ষুদে শিল্পী শেহমান, পৌঁছে যেতে চান সাফল্যের চূড়ায়

রাবি বরিশাল স্টুডেন্টস ফোরামের সভাপতি রাফি, সম্পাদক জান্নাত হাওলাদার

পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের হল ওরিয়েন্টেশন

তেল আবিব জ্বলছে, মোসাদ কার্যালয়ে আঘাত হানলো ইরান