শনিবার, 21 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জনগণকে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
শনিবার, ২১ জুন ২০২৫ - ৯:২৮ পূর্বাহ্ন

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য জনগণকে প্রস্তুত থাকতে বলেছেন ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির। স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) বিকেলে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।

সেনাপ্রধান বলেন, “এই সংঘাত দীর্ঘস্থায়ী হতে পারে। আমাদের সবার উচিত নিজেদের মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত রাখা।” ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকরাও মনে করছেন, যুদ্ধের সময়কাল ইসরায়েলি জনসাধারণের প্রত্যাশার চেয়েও বেশি হতে পারে।

তিনি আরও বলেন, ইসরায়েল একদিকে যেমন আক্রমণাত্মক অবস্থান নিতে সক্ষম, অন্যদিকে প্রতিরক্ষার দিক থেকেও পূর্ণ প্রস্তুত। “আমাদের যথেষ্ট সামরিক সক্ষমতা রয়েছে এবং প্রয়োজন হলে যুদ্ধ দীর্ঘদিন চললেও আমরা পিছু হটবো না,”— বলেন সেনাপ্রধান জামির।

এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছিলেন, এই সংঘাতে ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনই প্রধান লক্ষ্য নয়, বরং ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করাই মূল উদ্দেশ্য। তবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, শাসনব্যবস্থার পরিবর্তনও ইসরায়েলের কৌশলগত লক্ষ্য হতে পারে।

এই ঘোষণাগুলোর ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

জাবিতে র‍্যাগিং ও মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে বিদেশী মদ সহ আটক ৩

মৎস অধিদপ্তরের অর্গানোগ্রাম বাস্তবায়ন ও সৃজিত পদে দ্রুত নিয়োগের দাবিতে শেকৃবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান

আজীবন বহিষ্কার ২ বিএনপি নেতা

বাকৃবিতে ছাত্রশিবিরের ইফতার কর্মসূচি: সাত দিনে ১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

জাবিপ্রবি’তে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

বাকৃবিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

নড়াইলে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার মালিকদের নিকট হস্তান্তর