সোমবার, 21 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

‘জুলাই সনদ নিয়ে কালক্ষেপণ করা মানে শহীদের রক্তের সঙ্গে বেঈমানি’

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
সোমবার, ২১ জুলাই ২০২৫ - ৭:২০ অপরাহ্ন

‘জুলাই সনদ নিয়ে কালক্ষেপণ করা মানে শহীদের রক্তের সঙ্গে বেঈমানি’
নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ বলেছেন, জুলাই সনদ অন্তর্বর্তী সরকারের মুলা হয়ে গেছে। এ মুলা ঝুলিয়ে ঝুলিয়ে কালক্ষেপণ করা হচ্ছে। আমাদের মুলা বুঝ দেওয়া হচ্ছে। শহীদের রক্ত ও আহতদের অঙ্গহানির সঙ্গে বেইমানি করা হচ্ছে।
সোমবার দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে তিনি এসব কথা বলেন। আন্দোলনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জুলাই যোদ্ধা, আহত ও শহীদ পরিবারের সম্মানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন তিনি।
তিনি বলেন, ড. মোহাম্মদ ইউনূসকে বলতে চাই সমস্ত স্টেকহোল্ডারদের নিয়ে অবিলম্বে বসুন। রাজনৈতিক দলগুলো জুলাই সনদ চাচ্ছে কী চাচ্ছে না এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ শহীদ পরিবার ও আহতরা জুলাই সনদ চাচ্ছে কী চাচ্ছে না। সবচেয়ে বেশি ত্যাগ যাদের রয়েছে তাদের হাত ধরে অবিলম্বে জুলাই সনদ জারি করতে হবে।
হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহদী হাসানের পরিচালনায় এতে জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
রিফাত রশিদ বলেন, ড. মোহাম্মদ ইউনূস বলি, আসিফ নজরুল বলি কিংবা উপদেষ্টাতে বসা ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ বা মাহফুজ আব্দুল্লাহ মিলে আপনারা কেউই পার পাবেন না। অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে।
তিনি বলেন, জুলাইয়ের মধ্যে এ সনদ ঘোষণা করা হবে বলা হয়েছিল। অথচ এখন পর্যন্ত স্টেকহোল্ডারদের সঙ্গে কোনো ধরনের কথা বলা হয়নি।
তিনি বলেন, জুলাই গণহত্যার বিচারের গতি দেখলে কচ্ছপও লজ্জা পায়। সারা দেশে জুলাইয়ে যে গণহত্যা হয়েছে অবিলম্বে এর বিচারকে দৃশ্যমান করতে হবে। এ বিচারকে দৃশ্যমান না করা পর্যন্ত অন্তর্বর্তী সরকারের আর কোনো গতি নেই, আর কোনো জায়গা নেই।
আবু হাসিব খান চৌধুরী পাবেল
হবিগঞ্জ
০১৭১২-১৬৭১৭৬৯

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবিতে বহ্নিশিখার সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন

দুই ঈদেও রাষ্ট্র খোঁজ নেয়নি, শহীদ পরিবারের পাশে দাঁড়াল আরেক শহীদের ভাইয়েরা

হাবিপ্রবিতে Intellectual property Rights In Bangladesh Education Sector শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

স্বাভাবিক সেবা কার্যক্রমে ফিরছে বড়ভিটা ইউনিয়ন পরিষদ

সংবাদ সম্মেলনে ঢাকা-সিলেট মহাসড়ক ও রেলপথ অবরোধের হুমকি

পবিপ্রবি উপাচার্যের সাথে দুমকি থানার নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ

কুবিতে ছাত্র সংসদের দাবিতে মানববন্ধন ও সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল

যশোরে ধর্ষণের অভিযোগে নাজনীন নাহার তিশার সংবাদ সম্মেলনে বাঁধনের বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতা দাবি

ইবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

নকল ভিসা ও বিমান টিকিট বানিয়ে প্রতারণা র‌্যাবের হাতে আটক প্রতারক