মঙ্গলবার, 28 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নেছারাবাদে জুলাই বিপ্লবের শাহবাগে আহত ইমাম হোসেনকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন জেলা প্রশাসক মোঃ সৈয়দ আশরাফুল আলম খান

প্রতিবেদক
Humayun Kabir
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ - ১২:৩৩ অপরাহ্ন

পিরোজপুরের নেছারাবাদে জুলাই বিপ্লবের শাহবাগে আহত ইমাম হোসেনকে কর্মসংস্থানের জন্য মালামাল সহ দোকানের ব্যবস্থা করে দিলেন জেলা প্রশাসক মোঃ সৈয়দ আশরাফুল আলম খান। ইমাম হোসেন নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাহমুদকাঠি গ্রামের মৃত মোঃ আফসার উদ্দিন এর ছেলে।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান মাহমুদ জেলা প্রশাসকের পক্ষ থেকে মুদি মনোহরি দোকানের মালামাল সহ দোকানের চাবি হস্তান্তর করেন।

জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার শাহবাগে ১১ই জুলাই পুলিশের লাঠিচার্জে আহত হন। এ সময় তার বাঁ হাত ভেঙে যায়। পরবর্তীতে পিরোজপুর জেলা প্রশাসকের কাছে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় জেলা প্রশাসক তাকে একটি ঘরের ব্যবস্থা করে দেন।

মালামাল সহ দোকান পেয়ে জুলাই বিপ্লবে আহত মোঃ ইমাম হোসেন বলেন, ১১ই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল এসময়ে নবাবপুর থেকে রাজমিস্ত্রি কাজের জন্য ঢাকা শাহবাগ চত্বরে পৌঁছালে আকস্মিক বেপরোয়া ভাবে পুলিশ আমার উপরে লাঠিচার্জ করে। লাঠির আঘাতে আমি মারাত্মকভাবে আহত হই একপর্যায়ে আমার বা হাত ভেঙে যায়। আমি এখন ভারী কাজ করতে পারি না তাই জেলা প্রশাসক আমাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। সরকারের অনুগ্রহে আমি এখন আমার পরিবারকে নিয়ে বেঁচে থাকতে পারবো।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান মাহমুদ বলেন, জুলাই বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনে আহতদের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছেন এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসকের নির্দেশে নেছারাবাদ উপজেলায় কর্মসংস্থানের জন্য ইমাম হোসেনকে কিছু মালামাল দিয়ে একটি দোকানের ব্যবস্থা করে দিয়েছি। জেলা প্রশাসকের নির্দেশনায় এ ধরনের কার্যক্রম আরো অব্যাহত থাকবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

খাসিয়াদের ভূমি অধিকার নিয়ে ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

দুই পা অচল হলেও থামাতে পারেনি টুটুলের বিশ্ববিদ্যালয় ছোঁয়ার স্বপ্ন

জাবিপ্রবির হলের ডাইনিংয়ে খাসির মাংস

হাবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস পালিত

ক্রিস্টাল ইন্সুরেন্স জাতীয় ক্লাব কাপ সেভেনস রাগবি চ্যাম্পিয়নশিপ (পুরুষ) – ২০২৫’ আয়োজন করছে বাংলাদেশ রাগবি ফেডারেশন

ফেব্রুয়ারির নির্বাচন হবে যুগান্তকারী ও কলঙ্কমোচনের নির্বাচন

নিষেধাজ্ঞা উপেক্ষা করে গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি

ইবিতে সিওয়াইবির নবীন সদস্যদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

আইনের তোয়াক্কা করছেন না ববি উপাচার্য শুচিতা শরমিন

জাবিপ্রবিতে ছাত্রদলের নেতৃত্বে শাকিল আহমেদ এবং যীনাত মিয়া আজিজুল