শুক্রবার, 24 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যারা রাজনীতিতে বিবাদ তৈরি করছে, তাদের এখনই আলোচনায় বসা উচিত: মান্না

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ - ১০:২০ অপরাহ্ন

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, “আমরা এখন এক সংকটময় সময় অতিক্রম করছি। এ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো ঐক্য। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, কোনো কিছুই আমাদের অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারবে না।”

শুক্রবার (২৪ জানুয়ারি) নারায়ণগঞ্জে এস এম আকরামের স্মরণ সভায় তিনি এ কথা বলেন। প্রয়াত সাবেক এমপি এবং নারায়ণগঞ্জ নাগরিক ঐক্যের সাবেক আহ্বায়ক এস এম আকরামের প্রতি শ্রদ্ধা জানাতে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

মান্না আরও বলেন: “যারা রাজনীতিতে বিবাদ তৈরি করছে, তাদের এখনই আলোচনায় বসা উচিত। দুই পক্ষ একে অপরের মুখোমুখি দাঁড়ালে সংকট আরও বাড়বে। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে দেশ ও জনগণের স্বার্থে কাজ করা সহজ হবে।”

রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন: “আমি রাজনীতি করছি এবং এর মধ্যেই থাকব। আমার একসময় প্রতিপক্ষ ছিলেন ওবায়দুল কাদের। তার অবস্থান ও আমার অবস্থান ভিন্ন জায়গায় ছিল। কিন্তু আমরা নিজেদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছি। রাজনীতি আজ অনেক সংকটময় অবস্থায় রয়েছে।”

মান্না সমকালীন রাজনীতিতে দুর্নীতি ও অর্থসম্পদের অপব্যবহারের প্রসঙ্গ টেনে বলেন, “প্রধানমন্ত্রী একসময় বলেছিলেন দেশের কী উন্নতি হচ্ছে দেখুন। আমার পিওনও চারশো কোটি টাকার মালিক। এখন আপনারাই প্রশ্ন করুন, কীভাবে এমনটা সম্ভব হলো।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম আকরাম স্মরণ পরিষদের আহ্বায়ক দেলোয়ার হোসেন চুন্নু।

স্মরণ সভায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহমেদ, নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিকী, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জের সভাপতি রিনা আক্তার।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সুলতানা রাজিয়া হলের প্রাণী উচ্ছেদ বিজ্ঞপ্তি ঘিরে বাকৃবিতে বিক্ষোভ সমাবেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগরের সদস্যসচিবের ওপর হামলা

হাবিপ্রবির নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ কমিটির নেতৃত্বে শরিফুল-রাফি

যশোরে প্রশিক্ষণ বিমানের ক্রাশ ল্যান্ডিং, অক্ষত দুই পাইলট

যশোরের নার্সিং শিক্ষার্থীদের আজ থেকে ৯দিনে কর্মবিরতি শুরু

আটক যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল মিলনকে ঢাকা থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে প্ররণ

বাকৃবির ভেটেরিনারি অনুষদের ২১তম ইন্টার্নশিপের উদ্বোধনী

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ডিআইইউ শিক্ষার্থীদের বিক্ষোভ

যবিপ্রবিতে ফিনটেক শিল্পে প্রযুক্তিগত অগ্রগতি ও উদ্ভাবন শীর্ষক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

হোসেনপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত