বৃহস্পতিবার, 12 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রূপগঞ্জে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা

প্রতিবেদক
মোঃ মাহবুবুর রহমান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ - ৭:১১ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের আয়োজনে দিনব্যাপী ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ-২০২৫’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) রূপগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলার অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রায় অর্ধশতাধিক সংবাদ কর্মী অংশগ্রহণ করেন।

নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ- ১ রূপগঞ্জ আসনের জামায়াত সমর্থিত এমপি প্রার্থী মোঃ আনোয়ার হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা জামাতের জয়েন্ট সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মোহাম্মদ সালাউদ্দিন কাদের ইন্সপেক্টর অপারেশন, রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নাজমুল হুদা, আড়াইহাজার প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, সাংবাদিক ফোরাম সেক্রেটারি নুর আলম প্রমুখ। দিনব্যাপি এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন স্টার নিউজের নিউজ এডিটর মোঃ হাবিবুর রহমান অভি, দৈনিক জনকণ্ঠে ডেপুটি এডিটর অধ্যাপক খালেদ ইবনে আমিন, নির্বাচনী রিপোর্টিং নিয়ে বক্তব্য রাখেন মোঃ হাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ প্রশিক্ষণে নারায়ণগঞ্জে কর্মরত সংবাদকর্মীদের এর মাধ্যমে সাংবাদিকতা বিষয়ক জ্ঞান আরও বাড়বে। সাংবাদিকদের কাজ হলো সত্যকে উন্মোচন করা। এখনকার সময়ে প্রকৃত সাংবাদিক খুঁজে পাওয়া মুশকিল। এরকম প্রশিক্ষণের অনেক গুরুত্ব আছে। কারণ সাংবাদিকতা শিখতে হলে বুনিয়াদি কর্মশালা অবশ্যই করতে হবে। যারা সত্যিকার অর্থে এ পেশা বেছে নিতে চায়, তাদের এ প্রশিক্ষণ অনেক কাজে দেবে। সাংবাদিকরা সব কিছু জানবে এবং সবার অধিকার আদায়ের কথা বলবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রথম ববির সাদিয়া

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাবনা জেলা সিনিয়র রোভার মেট (গার্ল) নির্বাচিত পাবিপ্রবির সামিয়া তাবাসসুম

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

খুবির ভর্তি পরীক্ষায় জুলাই আন্দোলন ও মুগ্ধকে নিয়ে প্রশ্ন

পবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বসন্তবরণ উদযাপন

সিরাজগঞ্জের ফুলজোড় নদীতে নিখোঁজ হওয়া ০৩ বন্ধুর মরদেহ উদ্ধার

বাকৃবিতে সপ্তাহে প্রায় ৬ লক্ষাধিক টাকার সিগারেট বিক্রি হয়

যবিপ্রবির ইইই বিভাগের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

যবিপ্রবিতে ইসলামিক নলেজ সিকার্স সোসাইটি কর্তৃক ”মাসিক হালাকাহ্” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

নানা আয়োজনে মাভাবিপ্রবিতে মহান স্বাধীনতা দিবস পালিত