শনিবার, 14 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

এবার ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়ে বিশ্ববাসীকে ‘লাইভ’ দেখাবে ইরান

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
শনিবার, ১৪ জুন ২০২৫ - ৭:৩১ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। এবার সরাসরি সম্প্রচারের হুমকি দিয়ে ইরান ঘোষণা দিয়েছে, তারা ইসরায়েলে নতুন করে ভয়াবহ হামলা চালাতে যাচ্ছে। বিশ্বের মানুষ যেন সেই হামলা ‘লাইভ’ দেখতে পারে—সেজন্য আমন্ত্রণও জানানো হয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, “আগামী প্রতিক্রিয়া হবে আগের চেয়ে বেশি শক্তিশালী, বিস্তৃত ও দর্শনীয়। বিশ্বের সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি—ঘটনাটি সরাসরি দেখার জন্য প্রস্তুত থাকুন।”

বিশ্লেষকরা বলছেন, এ বার্তা শুধু ইসরায়েলের উদ্দেশ্যে নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের প্রতিও একপ্রকার হুঁশিয়ারি। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা স্যাটেলাইট ও ড্রোন সিস্টেমগুলোর প্রতিক্রিয়া বিশ্লেষণ করেই পরবর্তী পদক্ষেপ নিতে চায় তেহরান।

এর আগে ১৩ জুন ভোররাতে ইসরায়েলের বিমানবাহিনী ইরানের রাজধানী তেহরানসহ অন্তত আটটি শহরে একযোগে বিমান হামলা চালায়। এতে এখন পর্যন্ত অন্তত ৭৮ জন নিহত ও প্রায় ৩০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি। হামলায় ইরানের শতাধিক সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘উচ্চ সতর্কতা’ অবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের হুমকির বিষয়ে এখনো কোনো সরাসরি প্রতিক্রিয়া জানানো হয়নি।

বিশ্বজুড়ে কূটনৈতিক পর্যায়ে উদ্বেগ বাড়ছে এই ঘোষণাকে কেন্দ্র করে। নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে তেহরান-তেল আবিব সম্পর্ক, যার প্রভাব পড়তে পারে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিতে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবি শাখার নতুন কমিটি দিয়েছে ছাত্রদল

নেওয়াশী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

শেকৃবি ডিবেট সোসাইটির নতুন সভাপতি ওয়াসিউল ও সা : সম্পাদক জাহিদ

পাবিপ্রবি শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

১২ বছর পর ময়মনসিংহ বন বিভাগের টনক

হোসেনপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

চার বিশ্ববিদ্যালয়ে এসএফএল’র ‘ওয়াক ফর লিবার্টি এন্ড প্ল্যান্ট ফর ফিউচার’ কর্মসূচি অনুষ্ঠিত

৮ জুলাই ২০২৪।বৈষম্যের বিরুদ্ধে দেশজুড়ে অবরোধ-বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।গঠিত হয় ৬৫ সদস্যের সমন্বয়ক টিম।

বেপরোয়া গতি কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ