রবিবার, 8 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জন্মদিনে শহীদ ওয়াসিমের স্মরণে ববিতে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন ও নিরবতা পালন।

প্রতিবেদক
রাজিব, ববি প্রতিনিধি
রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ - ১২:৩০ অপরাহ্ন

 বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) তে  ছাত্রদলের শহীদ ওয়াসিম আকরামের জন্মদিন উপলক্ষে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও নিরাপত্তা পালন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। ৭ ডিসেম্বর (শনিবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এ কর্মসূচি পালন করেন।এসময় তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ১৬ই জুলাই পুলিশের গুলিতে নিহত ছাত্রদলের শহীদ ওয়াসিম আকরামসহ সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের প্রতি শোক পালনের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করেন।

এ বিষয় জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মী  জাফর আলী বলেন স্বৈরাচার হাসিনার হাত থেকে মুক্তি পেতে এদেশের যেসব বীর সন্তানেরা ভুমিকা পালন করেছে তাদের মধ্যে শহীদ ওয়াসিম আকরাম ছিলেন অন্যতম ।এছাড়াও  দীর্ঘ ১৭ বছরে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী গুম খুন নির্যাতনের শিকার হয় জাতীয়তাবাদের আদর্শ সৈনিক হিসেবে শহীদ ওয়াসিম আমাদের যে পথ দেখিয়েছে এদেশের সকল পর্যায় মানুষ ক্লান্তি সংকটময় সময় এগিয়ে আসবে*ওয়াসিমসহ যারা জীবন দিয়ে আমাদের মুক্তির স্বাদ এনে দিয়েছে তাদের উত্তরসূরি হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি কর্মী বাংলাদেশকে বুকে ধারণ করে সামনের দিনে এগিয়ে যাবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মী রিফাত মাহমুদ বলেন শহীদ ওয়াসিম আকরাম ছিলেন উদ্যোমী, আত্মবিশ্বাসী এবং সাংগঠনিক একজন ছাত্রদল কর্মী। যে কিনা বৈষম্যহীন এক বাংলাদেশের স্বপ্ন দেখতে গিয়ে নিজের জীবনটুকু বিলিয়ে দিয়েছে। ১৬ জুলাই চট্টগ্রামে পুলিশের গুলিতে জীবন দেন শহীদ ওয়াসিম আকরাম।আমরা তাকে শ্রদ্ধাভরে স্মরন করছি।

এ সময় উপস্থিত ছিলেন আজমাইন সাকিব , মাহমুদ ইমরান,মো: আব্দুল্লাহ ,জিয়াদুর ইসলাম ক্লিনটোন  চাকমা শাওন ইসলাম  মো: রিফাত মাহমুদ, মো: মো: হাবিবুর রহমান,মো: সাকিব মিয়া , রবিউল খান  প্রমুখ ববি ছাত্রদলের নেতা কর্মী।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বাকৃবিতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও মাদকবিরোধী মতবিনিময় সভা

নড়াইলে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু 

বিজয় দিবসে নানান কর্মসূচিতে মুখরিত বশেফমুবিপ্রবি ক্যাম্পাস

আল কাসামের ভূত খ্যাত ‘আজ আল-দ্বীন হাদ্দাদ’ এখন হামাস প্রধান

চলমান সার সংকট ও মূল্য নিয়ন্ত্রণে সভা

তদন্তের স্বার্থে হাবিপ্রবির ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যানকে অব্যহতি

যশোরে প্রথম গর্ভে সন্তান রেখে এপেন্ডিসাইটিস অপারেশন করলেন – ডাক্তার পানু

বাকৃবিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় এবারের উপস্থিতি ৭৮ শতাংশ

পাবিপ্রবি শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

পাঁচবিবিতে সেমাই তৈরির ৩টি কারখানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা