সোমবার, 16 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নতুন ষড়যন্ত্র রুখতে দেশপ্রেমিক সাংবাদিকদের সতর্ক থাকার তাগিদ নার্গিস বেগমের

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
সোমবার, ১৬ জুন ২০২৫ - ৪:৩৮ অপরাহ্ন

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, “কোনো অপশক্তি যাতে নতুন করে মাথাচাড়া দিতে না পারে, সেজন্য দেশপ্রেমিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মিডিয়ার সত্য প্রচার, সাংবাদিকতার নৈতিকতা এবং রাজনৈতিক দায়বদ্ধতা আজ দেশের জন্য অপরিহার্য।”

সোমবার (১৬ জুন) বেলা ১২টায় প্রেস ক্লাব যশোর মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন যশোর আয়োজিত সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, “কিছু কিছু সাংবাদিকের অসততা ও দায়িত্বহীনতার কারণেই শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। আজও সাংবাদিক সমাজে এমন কিছু লোক আছে যারা ফ্যাসিস্ট শাসনের দোসর হয়ে কাজ করছে। এরা সুযোগ পেলেই মিথ্যা প্রচার ও অপপ্রচারে লিপ্ত হচ্ছে। সাংবাদিকতার নামে এদের অপকর্ম কোনোভাবেই বরদাশত করা যাবে না। সাংবাদিক সমাজের প্রকৃত দেশপ্রেমিকদের এদের চিহ্নিত করে দাঁতভাঙা জবাব দিতে হবে।”

তিনি বলেন, “দেশের মানুষের বাকস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং সত্য প্রকাশের অধিকার নিশ্চিত করতে হলে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে সাংবাদিকরাই প্রথম সারির যোদ্ধা।”

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা এবং সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, সাবেক সহ-সভাপতি আনোয়ারুল কবীর নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের যশোর অফিস ইনচার্জ এম. আইউব, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল, সাংবাদিক তৌহিদ জামান এবং সাইফুর রহমান সাইফ।

বক্তারা বলেন, সংবাদপত্রের কালো দিবসের স্মৃতি মনে করিয়ে দেয় স্বাধীন গণমাধ্যম কতোটা গুরুত্বপূর্ণ। সেই দিনগুলোর ভয়াবহতা থেকে শিক্ষা নিয়ে সাংবাদিক সমাজকে এখন আরও বেশি দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ হতে হবে। সভায় সাংবাদিক সমাজের অধিকার, স্বাধীনতা এবং দায়িত্ব পালনে সাহসী ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে টানা ৪৮ ঘণ্টার কর্মসূচি শুরু

যুব উন্নয়নে UNFPA ও যুব মন্ত্রণালয়ের যুগান্তকারী চুক্তি

লংগদু জোনের উদ্যোগে দূর্গম পাহাড়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রী মেডিকেল ক্যাম্প

বাকৃবির হেলথ কেয়ারে নিম্মমানের স্বাস্থ্যসেবা, ক্ষোভ শিক্ষার্থীদের

বরিশালের বিএম কলেজের ক্রীড়া ফান্ড নিয়ে দুর্নীতির অভিযোগ শিক্ষার্থীদের

ভর্তিচ্ছু আন্দোলনরতদের সঙ্গে বৈঠক, যে আশ্বাস দিল ইউজিসি

বাকৃবিতে নারী শিক্ষার্থীদের মশাল মিছিল: দাবি ধর্ষকের সর্বোচ্চ শাস্তি

পাঁচবিবিতে শীতবস্ত্র বিতরণ 

কৃষি সুরক্ষা পদ্ধতি নিয়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার যৌথ গবেষণা প্রকল্প

জনপ্রিয় ইসলামিক শো ‘হাদ্দাসানা’য় ২য় ইবি শিক্ষার্থী মাহমুদুল