সোমবার, 21 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ঢুষমারায় আওয়ামী লীগ নেতাসহ দুইজন গ্রেফতার

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
সোমবার, ২১ এপ্রিল ২০২৫ - ৭:০৬ অপরাহ্ন

কুড়িগ্রামের ঢুষমারা থানায় দায়েরকৃত একটি মামলার (মামলা নং- ০২, তারিখ: ১৯ অক্টোবর ২০২৪) তদন্ত চলাকালে বাংলাদেশ আওয়ামী লীগের দুই স্থানীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মামলাটি পেনাল কোডের ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/১১৪/৩৪ ধারায় রুজু হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো: তারিপুল্লা (৬০), পিতা- মৃত আকমত আলী, গ্রাম- চরমুদাফৎ কালিকাপুর গোয়ালের চর, থানা- ঢুষমারা, জেলা- কুড়িগ্রাম। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ১ নং ওয়ার্ড, ৬ নং অষ্টমীর চর ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে গত রাত ২টার দিকে নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়।

অন্যজন মো: নূর হোসেন (৬৫), পিতা- মৃত আফাস উদ্দিন, গ্রাম- ডাটিয়ার চর উত্তরপাড়া, থানা- ঢুষমারা, জেলা- কুড়িগ্রাম। তিনি একই ইউনিয়ন শাখার সহ-সভাপতি পদে রয়েছেন। পুলিশ তাকে রাত ৩টা ৫০ মিনিটে নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করে।

এ মামলায় কী ধরনের অপরাধ সংগঠিত হয়েছে, তা নিয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা। অভিযুক্তদের বিরুদ্ধে গুরুতর ধারায় অভিযোগ থাকায় মামলাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

সমাজ থেকে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস দূর করতে হবে: জামায়াত নেতা লিটন

রাবিতে শিক্ষার্থীদের সমস্যা নিরসনে মতবিনিময় সভা

ফুলবাড়ীতে শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে দুই সন্তানের জননীর আত্মহত্যা

কুবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে ‎পাবিপ্রবি শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স: প্রক্টর

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও অস্ত্র আটক।

শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

ইবিতে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ অনুষ্ঠিত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত