রবিবার, 9 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় জিপিএ পদ্ধতি সংস্কারের দাবিতে বাকৃবি উপাচার্যের কাছে স্মারকলিপি

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
রবিবার, ৯ মার্চ ২০২৫ - ৮:৫০ অপরাহ্ন

২০২৪-২৫ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জিপিএ পদ্ধতি সংস্কারের দাবি জানিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন শিক্ষার্থীরা।

 

রবিবার (৯ মার্চ) দুপুর দেড়টায় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার কাছে তারা এ সংক্রান্ত স্মারকলিপি জমা দেন।

 

স্মারকলিপির বরাতে জানা যায়, ‘করোনা পরবর্তী ভিন্ন ভিন্ন ব্যাচের পরীক্ষা ও নম্বর নির্ধারণ পদ্ধতির কারণে গড় জিপিএর পার্থক্য তৈরি হয়েছে, যা ২০২৪ ব্যাচকে বাড়তি সুবিধা দিচ্ছে। এছাড়াও বোর্ডভিত্তিক প্রশ্নের মানের তারতম্য ও চতুর্থ বিষয় গণনার অসঙ্গতিও বৈষম্য সৃষ্টি করছে। মেধাতালিকা কেবল পরীক্ষার নম্বরের ভিত্তিতে করা উচিত, আর জিপিএ নম্বর দিলে তা ১০-২০ নম্বরের মধ্যে সীমিত রাখা প্রয়োজন। উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করে শিক্ষার্থীরা সুষ্ঠু ও ন্যায্য ভর্তি প্রক্রিয়া চালুর আহ্বান জানান।’

 

এসময় ময়মনসিংহের নটর ডেম কলেজের শিক্ষার্থী কাওসার জানান, ‘একই ভর্তি পরীক্ষায় কেউ ৬৮ নম্বর পেয়ে সুযোগ পাচ্ছে, অথচ কেউ ৭২ নম্বর পেয়েও বঞ্চিত হচ্ছে। তার অন্যতম কারণ জিপিএ গ্রেড সিস্টেমের পরিবর্তে নাম্বার সিস্টেমের ব্যবহার। আমরা ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা চাই, কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা গ্রেড সিস্টেম অনুসরণ করেই মূল্যায়িত হোক।’

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কুবিতে প্রশ্নফাঁসে অভিযুক্ত শিক্ষকের কক্ষ সিলগালা

বাকৃবিতে কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত

পোরশায় নোনাহার গ্রামে ম্যাংগো রিসোর্ট কুঁড়েঘর নির্মাণ

আগুনে ভস্মীভূত নুর মিয়ার ঘর: দিরাইয়ে মানবিক সহায়তা

জুলাই বিপ্লবের ইতিহাস ইবির পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তিকরণ

খানসামায় পুনরায় জামায়াতের আমীর আনিসুর, সেক্রেটারি সামিউল

ছাত্রলীগের পোস্টারিং নিয়ে ক্ষোভ, প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি

বুটেক্স শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা

ছাত্র-শিক্ষক মিলে ক্যাম্পাস পরিচ্ছন্নতায় যবিপ্রবির কালচারাল সোসাইটি

হলে থাকা শিক্ষার্থীদের জন্য কোরবানির আয়োজন, উপাচার্যের প্রথম ঈদ ক্যাম্পাসে