বুধবার, 7 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুবির বিজয়-২৪ হলে মাদক বিরোধী অভিযানে তিন রুম থেকে মাদকদ্রব্য উদ্ধার

প্রতিবেদক
বিথী আক্তার কাজল, কুবি প্রতিনিধি
বুধবার, ৭ মে ২০২৫ - ১:৪৯ অপরাহ্ন

 

 

কুবি প্রতিনিধি:

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনটি কক্ষ থেকে মাদকদ্রব্য উদ্ধার করেছে হল প্রশাসন। মঙ্গলবার (০৬ মে) দিবাগত রাত এগারোটার দিকে হল প্রাধ্যক্ষের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। 

 

বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ ড. মাহামুদুল হাসান খাঁন, আবাসিক শিক্ষক মোঃ গোলাম মাহমুদ পাভেল ও মোহাম্মদ ওমর ফারুক এই অভিযান পরিচালনা করেন।এসময় ৪০৫, ৫০৫ ও ৫১৬ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধার করে হল প্রশাসন। 

 

পরবর্তীতে উক্ত রুমগুলোতে বসবাসকারী চার শিক্ষার্থীকে প্রাথমিকভাবে জড়িত থাকার বিষয়ে প্রমাণ পেয়েছেন বলে জানান প্রাধ্যক্ষ। চারজন হলেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিফুল ইসলাম সাদিফ, লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ, ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফ হাসান জিদনী এবং প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল খান।

 

হলের প্রাধ্যক্ষ ড. মাহামুদুল হাসান খাঁন বলেন, ‘আমারা প্রতিদিনের মতো আজকেও রেইড দিয়ে ৪ জনকে মাদকদ্রব্যসহ পেয়েছি। তাদের বিরুদ্ধে আগামীকাল প্রক্টরিয়াল বডির কাছে লিখিত অভিযোগ দিব। পরবর্তীতে শৃঙ্খলা বোর্ডে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কবে অভিযুক্ত চারজন কোনভাবেই হলে থাকতে পারবে না।’

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

শান্তিগঞ্জে শিক্ষাবিদ মো. আব্দুর রউফ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

সাকিব-তামিম দ্বন্দ্বের ছায়া কি পড়ছে নতুন নেতৃত্বেও?

ক্রেডিট-ডেবিটের বাইরেও নেতৃত্বে নিখুঁত হিসাব আতিক ও মুন্নার

বিভাগীয় সাংবাদিকতা: চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আরপিইউজের সম্মেলন

রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত 

নড়াইলের লাহুড়িয়ায় ভাংচুর ও লুটপাট 

ঈদে বাড়ি ফিরতে না পারা মাভাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা

নাগেশ্বরীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের দাবিতে বিএনপির বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৫৮ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী

বছরের প্রথম দিনে সড়কে ঝরলো বৃদ্ধের প্রাণ