রবিবার, 15 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পারস্য উপসাগরের দরজায় তালা দেওয়ার হুমকি ইরানের

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
রবিবার, ১৫ জুন ২০২৫ - ১০:০৪ পূর্বাহ্ন

পারস্য উপসাগরের প্রবেশপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ইরান। ইসরায়েলের টানা হামলার জবাবে এই কৌশলগত পদক্ষেপ নিতে পারে তেহরান। স্থানীয় গণমাধ্যমে দেশটির পার্লামেন্টের নিরাপত্তা কমিটির সদস্য ইসমাইল কোসারির বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালী ওমান ও ইরানের মাঝে অবস্থিত। এই পথ দিয়েই প্রতিদিন ১৮ থেকে ২০ মিলিয়ন ব্যারেল তেল পরিবহন করা হয়, যা বৈশ্বিক তেল বাণিজ্যের প্রায় ২০ শতাংশ। প্রণালীটি বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের ভয়াবহতা তৈরি হতে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্রের হিউস্টন বিশ্ববিদ্যালয়ের জ্বালানি বিশেষজ্ঞ এড হিরস বলেন, হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলার ছাড়িয়ে যেতে পারে। তাঁর মতে, এই প্রণালী ছাড়া সৌদি আরব ও কুয়েতের হাতে তেল রপ্তানির সহজ বিকল্প পথ নেই।

তিনি আরও বলেন, “হরমুজ বন্ধের সিদ্ধান্ত ইরানকে আক্রমণ করার অজুহাত হিসেবে ব্যবহার করতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বিশ্ব ও মার্কিন অর্থনীতির ওপর সরাসরি আঘাত আসবে।”

এদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাংক সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র ফেলো সিনা তুসি জানান, ইসরায়েল যদি ইরানের জ্বালানি অবকাঠামোতে আক্রমণ বাড়ায়, তবে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার মতো ‘চরম সিদ্ধান্ত’ নিতে পারে ইরান।

তিনি আরও জানান, সম্প্রতি ইসরায়েল দক্ষিণ ইরানের একটি গ্যাসক্ষেত্রে হামলা চালিয়েছে। পাশাপাশি হাইফা বন্দরের কয়েকটি জ্বালানি স্থাপনাতেও ইরানের পাল্টা হামলার তথ্য পাওয়া গেছে। এই ধারা অব্যাহত থাকলে তা শুধু ইরান-ইসরায়েল নয়, বরং গোটা উপসাগরীয় অঞ্চলকেই বিপদের মুখে ঠেলে দিতে পারে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৫১ জন

পোরশায় গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস এর প্রস্তুতিমূলক আলোচনা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

শাহ আজিজুর রহমানের নামে হলের নামকরণ পরিবর্তনের দাবি ছাত্র ইউনিয়নের

সিওয়াইবি পাবিপ্রবি শাখার নেতৃত্বে সানি- আতিক

পাবিপ্রবিতে প্রথম জাতীয় বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ২২ বিশ্ববিদ্যালয় নিয়ে

জয়পুরহাটে স্ত্রীকে দিয়ে সাংবাদিক ও ছাত্রদল নেতাকর্মীদের নামে মামলা করালেন আ.লীগ নেতা

ফতুল্লায় গণপিটুনির পর অস্ত্রসহ দুই ভাইকে পুলিশে দিল এলাকাবাসী

রাবি ছাত্রদলের উদ্যােগে ১টাকার পান্তা-ইলিশ পরিবেশন

যশোরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট বোন নিহত

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা