শুক্রবার, 24 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ছাত্রলীগের পোস্টারিং নিয়ে ক্ষোভ, প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ - ১০:১৮ অপরাহ্ন

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পোস্টারিংয়ের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল নারায়ণগঞ্জ মহানগরের সাবেক সভাপতি এডভোকেট রাকিবুর রহমান সাগর।

এক বিবৃতিতে তিনি এই পোস্টারিংয়ের পেছনে কারা সেল্টার দিচ্ছে তাদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান। পাশাপাশি জেলা প্রশাসন ও পুলিশ সুপারকে এ বিষয়ে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন।

শহরের তোলারাম কলেজ, চাষাড়া, সরকারী মহিলা কলেজ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকসহ বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে গডফাদার শামীম ও তার ছেলে আয়ান ওসমানের নামে পোস্টার সাঁটানো হয়েছে।

এড. রাকিবুর রহমান সাগর বলেন, “ফ্যাসিবাদ শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা এখনো ঘাপটি মেরে আছে। রাতের অন্ধকারে নিষিদ্ধ ছাত্রলীগ পোস্টার টানানোর মাধ্যমে নিজেদের জানান দিচ্ছে। এটি প্রশাসনের ব্যর্থতা। প্রশাসন একটু সক্রিয় হলে তাদের গ্রেফতারে বেশি সময় লাগবে না।”

তিনি আরও বলেন, “ছাত্রলীগ রাতের আঁধারে ভোট চুরি করে এবং এখন পোস্টার টানানোর মাধ্যমে উপস্থিতি জানান দিচ্ছে। তাদের দমন করা গেলে নারায়ণগঞ্জবাসী শান্তিতে থাকতে পারবে। প্রশাসন যদি যথাযথ ব্যবস্থা নেয়, তবে ছাত্রলীগ ব্যাকফুটে চলে যাবে।”

এড. রাকিবুর রহমান সাগর প্রশাসনের দুর্বলতাকে দায়ী করে বলেন, “আমরা বিগত সময়ে ছাত্রলীগের জুলুম-নির্যাতনের শিকার হয়েছি। নারায়ণগঞ্জবাসী এটি কখনো ভুলবে না। প্রশাসনের কার্যকর পদক্ষেপ ছাড়া এই দোসরদের রুখে দেওয়া সম্ভব নয়।”

বিবৃতিতে তিনি সাধারণ মানুষকেও সজাগ থাকার আহ্বান জানান, যাতে কোনো নিষিদ্ধ সংগঠন পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ না পায়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবির এএনএসভিএম অনুষদের এল্যুমনাই রিইউনিয়ন অনুষ্ঠিত

পাঁচবিবিতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা 

১৬৯ ভারতীয়, ৫৩ ব্রিটিশ ও ৭ জন পর্তুগিজ নাগরিক ছিলেন বিমানটিতে

আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠির সংঘর্ষে আহত ৫০ জন

বাকৃবির সোহরাওয়ার্দী হলে র‍্যাগিংয়ের অভিযোগে ২৮ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

চাপের পাহাড় টপকে ইতিহাসের দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা, ব্যাটে ঝড় তুললেন মার্করাম

ইবিতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

রাবির সাথে সংহতি ও একাত্মতা প্রকাশ করেছে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

হাবিপ্রবির ৪ প্রশাসনিক কর্মকর্তাকে পুলিশের কাছে সোপর্দ বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

উল্লাপাড়ায় বিএনপি নেতাকে হাতুড়িপেটা করেননি জামায়াত শিবিরের নেতা কর্মীরা, স্পষ্ট বিবৃতি