শনিবার, 21 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মোসাদের সঙ্গে সম্পৃক্ত ৫৪ গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরান

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
শনিবার, ২১ জুন ২০২৫ - ৮:৫৩ পূর্বাহ্ন

টানা কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই বড় ধরনের অভিযান চালিয়েছে ইরান। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৫৪ জন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরানি নিরাপত্তা বাহিনী।

শনিবার (২১ জুন) তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে শত্রুপক্ষের হয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানো এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বিনষ্টের অভিযোগ আনা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই গ্রেপ্তার দেশটির নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর হওয়ার ইঙ্গিত দেয়। ইরান দাবি করেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে সক্রিয়ভাবে কাজ করছিল।

উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে এত বড় সংখ্যক ব্যক্তির গ্রেপ্তার উদ্বেগ বাড়িয়েছে পুরো অঞ্চলে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

সাম্য হত্যা: ৩ দফা দাবিতে বাকৃবি ছাত্রদলের কালোব্যাজ ধারণ

ডিআইইউ শিক্ষার্থীদের কণ্ঠে মে দিবস, মে দিবস কি শুধু স্মৃতির দিন? নাকি অধিকার প্রতিষ্ঠার শপথ?

রাবিতে ভর্তি ফরম বিক্রি করে আয় ৩১ কোটি টাকা

রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার,​ বিলম্বে চট্টগ্রাম ছাড়লো ট্রেন

ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করলো বাকৃবির শিক্ষার্থীরা

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

বাঘায় হত্যা মামলার আসামি গিয়াস গ্রেফতার

রাবিতে বার্ষিক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

সারাদেশে নারী শিশু নির্যাতন ও রমজানে জিনিসপত্রের দাম কমানোর দাবি বাসদের

নেত্রকোণায় প্লাস্টিক পলিথিন বর্জনের র্যালি ও আলোচনা সভা