সোমবার, 16 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ফুলবাড়ী সীমান্তে বিপুল মাদকসহ ইজিবাইক জব্দ, পালালো চোরাকারবারীরা

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
সোমবার, ১৬ জুন ২০২৫ - ৭:৩৪ অপরাহ্ন

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে চালানো বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৭ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৬ জুন) মধ্যরাতে উপজেলার তিনটি সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধীনস্থ বালারহাট, শিমুলবাড়ী ও অনন্তপুর বিওপি’র তিনটি বিশেষ টহল দল কুরুষা-ফেরুষা, নন্দিরকুটি ও নাগরাজ এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত দিয়ে চোরাচালানের চেষ্টা চালানো কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে তারা অন্ধকারে সুযোগ নিয়ে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া মালামাল তল্লাশি করে বিজিবি সদস্যরা ১২৬.৭ কেজি গাঁজা, ৩৩৯ বোতল ইস্কাফ সিরাপ, ১০৯ বোতল ফেন্সিডিল এবং একটি ইজিবাইক জব্দ করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও যানবাহনের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭২ হাজার ৬৫০ টাকা বলে জানানো হয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা প্রস্তুত। সীমান্তে মাদক প্রবেশ ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।”

তিনি মাদকবিরোধী কার্যক্রমে স্থানীয় জনগণকে সহযোগিতার আহ্বান জানান।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ত্রিপক্ষীয় জোট গঠন করবে বাংলাদেশ, চীন ও পাকিস্তান

নজরুল বিশ্ববিদ্যালয়ে টানা তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে `গবেষণা মেলা’

নরসিংদীর বেলাবোতে সড়ক দূর্ঘটনায় উপ-সহকারী প্রকৌশলী নিহত

ময়মনসিংহে ইউএসএআইডির প্রকল্প: ৩০ জন ছাদবাগানী পেলো উন্নতমানের চারা

ববি সাংবাদিক সমিতির প্রীতি ক্রিকেট ম্যাচ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

সোহরাওয়ার্দী কলেজে মাহবুবর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীদের হামলা-ভাঙচুর

যবিপ্রবির প্রশাসনিক পদে নতুন দুই মুখ

যবিপ্রবি দিবসে এন্টি ড্রাগ সোসাইটির সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

গোবিন্দপুর আইডিয়াল স্কুলের ১৫তম ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

ববির নবনিযুক্ত ট্রেজারারকে যোগদানে শিক্ষার্থীদের বাধা-বিক্ষোভ