সোমবার, 17 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবিতে বসন্ত উৎসব

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ - ৫:২৯ অপরাহ্ন

‘মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে, মধুর মলয়-সমীরে মধুর মিলন রটাতে’ স্লোগানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের আয়োজনে বসন্ত উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (১৭ ফেব্রুয়ারি) রবীন্দ্র-নজরুল কলা ভবন চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলা মঞ্চে এসে শেষ হয়।

বেলা ১১টায় বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. রবিউল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন। 

এছাড়া প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ মামুন সহ বাংলা বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. তিয়াশা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. মনজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

দিরাই থানায় ‘অপারেশন ডেভিল হান্ট’: পক্ষপাতের অভিযোগ

গাজায় নির্বিচারে হামলার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা বাকৃবি শিক্ষার্থীদের

রাবিতে ছাত্রদলের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার বিতরণ

পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৫তম সভা অনুষ্ঠিত

হাবিপ্রবিতে প্রোগ্রামারস অ্যারেনার কমিটি ঘোষণা

আজমিরীগঞ্জে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

বড়াইবাড়ি সীমান্তে ১৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-বিএসএফ মুখোমুখি

ডিআইইউতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান

রাজশাহীতে ছিনতাইকারী গ্রেপ্তার

ঢাকা মহানগরীর ওএমএস ডিলার নিয়োগ ভন্ডুলের চেষ্টায় ফ্যাসিস্টের অনুসারীরা