সোমবার, 3 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ডিআইইউতে সরস্বতী পূজার আয়োজন

প্রতিবেদক
Delowar Mahmud
সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫ - ৩:৪৬ অপরাহ্ন

দেলোয়ার মাহমুদ, ডিআইইউ প্রতিনিধিঃ                                                                                              ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) আজ জ্ঞানের আলো ছড়িয়েছে। বিদ্যার দেবী সরস্বতীর পূজায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উৎসবমুখর হয়ে উঠেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত সরস্বতী পূজার মূল অনুষ্ঠান পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে শুরু হয়। সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সারাদিনব্যাপী এই পবিত্র অনুষ্ঠান পালন করে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. গণেশ চন্দ্র শাহা এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ সহ হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা স্বরসতী পূজার এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন।

পূজা উদযাপন কমিটির সভাপতি সৌরভ দেব বসু বলেন, “বিদ্যা দেবী সরস্বতীর পূজার দায়িত্ব পেয়ে আমি নিজেকে অত্যন্ত গর্বিত অনুভব করছি। আমার বিশ্বাস, সরস্বতী দেবীর আশীর্বাদে আমরা সকলেই জ্ঞান, প্রজ্ঞা ও সৃজনশীলতায় আরও সমৃদ্ধ হব। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের সহযোগিতায় এই অনুষ্ঠান সফল করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।” বিদ্যার দেবী সরস্বতীর আশীর্বাদ কামনা করে আমরা সকলেই একত্রিত হয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও উৎসাহের সাথে স্বরসতী পূজায় অংশগ্রহণ করেছে

পূজার আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় উৎসবের মূল আকর্ষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের নৃত্য, গান ও নাটক দর্শকদের মন মাতিয়ে তোলে। সন্ধ্যায় আরতির মধ্য দিয়ে দিনব্যাপী চলা উৎসবের সমাপ্তি ঘটে।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জন্মলগ্ন থেকেই বিভিন্ন ধর্মের শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে কাজ করে আসছে। এই বিশ্ববিদ্যালয়ে হিন্দু, মুসলিম, বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মাবলম্বী শিক্ষার্থীরা একসাথে অধ্যয়ন করে। প্রতিবছর স্বরসতী পূজার মতো ধর্মীয় উৎসবগুলোতে সকলে মিলে উদযাপন করে। এবারও বাড্ডা সাঁতারকুল এলাকার বাসিন্দাদের সাথে মিলে বিশ্ববিদ্যালয় পরিবার এই পবিত্র অনুষ্ঠান উদযাপন করেছে।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সবসময়ই ধর্মীয় সহিষ্ণুতার একটি আদর্শ উদাহরণ হিসেবে পরিচিত।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাবির সাথে স্কয়ার ফার্মার সমঝোতা স্মারক স্বাক্ষর

টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

সমুদ্রের সবুজ সোনা: উপকূলীয় জীবিকা ও জলবায়ু পরিবর্তনে  শৈবাল চাষে  অপার সম্ভাবনা

ফুলবাড়িয়ার উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে টাকা অত্মসাতের অভিযোগ

নাগেশ্বরীতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা

পবিপ্রবির ইনস্টিটিউট অব মেরিন ফিশারিজ অ্যান্ড ওশানোগ্রাফির উদ্যোগে কুয়াকাটা সৈকতে বীচ ক্লিনিং

তদন্ত কমিশনের বিচার কার্যকাল বিলম্ব হওয়ায় বাকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নড়াইল-১ আসনের সাবেক এমপি মুক্তির বাড়িসহ আ.লীগ অফিসে ভাঙচুর-আগুন

৮ম বিশ্ববিদ্যালয় দিবসে হঠাৎ থমকে যায় জমকালো আয়োজন, শিক্ষার্থীদের ক্ষোভ

ময়মনসিংহে বিদেশী মদ পিকআপ সহ মাদক কারবারি আটক