সোমবার, 10 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাঁশঝানি সীমান্তে মসজিদের গাছে বিএসএফের সিসি ক্যামেরা, বিজিবির আপত্তি।

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ - ৭:২৩ অপরাহ্ন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাঁশঝানি সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অবস্থিত ঝাকুয়াটারী জামে মসজিদের সামনের গাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সিসি ক্যামেরা স্থাপন করেছে। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতের আঁধারে ক্যামেরাটি স্থাপন করা হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নজরে আসার পর বিজিবি আপত্তি জানায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার আলোচনা হয়। বিজিবির পক্ষ থেকে সিসি ক্যামেরা অপসারণের দাবি জানানো হলে বিএসএফ তা সরানোর আশ্বাস দেয়।

স্থানীয়রা জানান, এই মসজিদে দুই দেশের মুসল্লিরা নামাজ পড়েন। তবে বিএসএফের বাধার কারণে প্রায় দুই বছর ধরে এর নির্মাণকাজ বন্ধ রয়েছে। সিসি ক্যামেরা স্থাপনের ঘটনায় সীমান্ত এলাকায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

বিজিবির কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান, শূন্য রেখায় ক্যামেরা স্থাপন নিয়ে আপত্তি জানানো হয়েছে এবং তা সরিয়ে নেওয়ার আশ্বাস পাওয়া গেছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

জুলাই স্মৃতি ম্যারাথন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কুড়িগ্রামের দুধকুমর নদীতে চায়না জালের ভয়াল আগ্রাসন, দেশি মাছ বিলুপ্তির পথে

সাংবাদিকের উপর হামলার বিচার চেয়ে জবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে আজ থেকে শুরু হচ্ছে ৭ম জাতীয় কমডেকা

ইবিতে রক্তিমার আয়োজনে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ৮দফা দাবির বিপরীতে শেকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন

অবৈধভাবে চালু হওয়া ‘এস এস ফোর’ ইটভাটা: প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পুনরায় কার্যক্রম শুরু

বুটেক্সের হলগুলোতে হলফেস্ট-২০২৪ আয়োজিত

মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করে ফেলি: হাবিপ্রবির স্থাপত্য বিভাগের আত্মকথন

পোরশায় ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার