শুক্রবার, 14 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ভূরুঙ্গামারীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান: দুটি ড্রেজার মেশিন ধ্বংস

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ - ১০:১৪ অপরাহ্ন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফুলকুমার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের নেতৃত্বে পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ অভিযান চালানো হয়।

অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও ভূরুঙ্গামারী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে, পাথরডুবি ইউনিয়নের থানাঘাট বাজার সংলগ্ন এলাকায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তি অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিলেন। এতে থানাঘাট বাজার, থানাঘাট ব্রিজ এবং আশপাশের ফসলি জমি ও ভূমিহীন পরিবারের বসতবাড়ি ঝুঁকির মুখে পড়ে। স্থানীয়রা বিষয়টির প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে আসে ঘটনাটি।

এরপর শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস বলেন, “নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে এ অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” স্থানীয়দের প্রত্যাশা, এই উদ্যোগে নদী ও পরিবেশ রক্ষায় স্থায়ী সমাধান আসবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ইবির পাঠ্যসূচিতে স্থান পাচ্ছে জুলাই বিপ্লবের ইতিহাস

যশোরের শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিবকে হত্যা চেষ্টার ঘটনায় আটজনের বিরুদ্ধে মামলা

মাদক সেবনরত অবস্থায় আটক হাবিপ্রবির প্রশাসনিক কর্মকর্তা

শাল্লার পাঁচ গ্রামে ফিরে এলো আলো, তিন বছরের অন্ধকার কাটলো

নবীনদের পদচারণায় মুখরিত পবিপ্রবি ক্যাম্পাস

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ৪ বছরের ফাতেমা, বাঁচার জন্য প্রয়োজন উন্নত চিকিৎসা, প্রয়োজন উন্নত চিকিৎসা

উদ্বোধিত হলো বুটেক্সের নবনির্মিত ক্যান্টিন

মুক্তিসরণি সাহিত্য সংঘের সভাপতি মামুন, সম্পাদক সম্রাট

পবিপ্রবিতে র‌্যাগিং এ জিরো টলারেন্স নীতি

যশোর জেলা এনএসআই এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রতারক চিকিৎসককে আটক