শনিবার, 1 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যবিপ্রবিতে শেখ পরিবারের নামে থাকা পাঁচ স্থাপনার নাম পরিবর্তন

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
শনিবার, ১ মার্চ ২০২৫ - ৯:৫৩ পূর্বাহ্ন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শেখ পরিবারের নামে থাকা পাঁচটি স্থাপনার নাম পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ১০৫তম রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যবিপ্রবির রিজেন্ট বোর্ডে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের নাম পরিবর্তন করে কবি নজরুল একাডেমিক ভবন, শেখ হাসিনা ছাত্রী হলের নাম পরিবর্তন করে তাপসী রাবেয়া হল, শেখ রাসেল জিমনেসিয়ামের নাম পরিবর্তন করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়াম রাখা হয়েছে।

এছাড়া ড. এম এ ওয়াজেদ মিয়া ইনস্টিটিউট ফর এ্যাডভ্যান্সড স্টাডিজ এর নাম পরিবর্তন করে ইনস্টিটিউট ফর হায়ার স্টাডিজ এন্ড রিচার্স রাখা হয়েছে। এদিকে একই রিজেন্ট বোর্ডের সভায় যবিপ্রবি ঝিনাইদহের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ভেটেরিনারি ছাত্র হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কবি গোলাম মোস্তফা হল।

উল্লেখ্য, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করা। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞপ্তি দিয়ে নতুন নাম আহ্বান করে ও পরবর্তীতে যবিপ্রবির ১০৫তম রিজেন্ট বোর্ড সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে শেখ পরিবারের নামে থাকা স্থাপনাগুলোর নাম পরিবর্তন করা হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ধর্ষণে অভিযুক্ত শিক্ষক ড. সুজন চৌধুরীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

আজ থেকে শুরু হলো পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রিক্যাল আন্ত: ডির্পাটমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পাতানো নির্বাচনের অভিযোগ

যবিপ্রবিতে অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরী বর্হিগমন বিষয়ক মহড়া

হাল্ট প্রাইজ বাংলাদেশের জাতীয় প্রতিযোগিতায় পবিপ্রবির প্রথম প্রতিনিধি দল “টিম বাগ এক্স”

বাকৃবির সুলতানা রাজিয়া হলে সিঙ্গেল সিটের দাবিতে রাতভর ছাত্রী আন্দোলন

পাঁচবিবিতে পিঠা উৎসব অনুষ্ঠিত

চিরিরবন্দরে মিথ্যা মামলার হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

হাবিপ্রবিতে ৩য় অন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন

নৈতিক উৎকর্ষ সাধনে রোজার ভূমিকা অপরিসীম: নুরুজ্জামান লিটন