শনিবার, 26 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত 

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ - ৩:২০ অপরাহ্ন
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত 

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫ নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জঃ হবিগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় টেঁটাবিদ্ধ দু’জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার তেঘরিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, গোবিন্দপুর গ্রামের সালাম মিয়ার সঙ্গে একই গ্রামের সুজন মিয়ার দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে শনিবার সকাল ১০টার দিকে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষে আহতদের মধ্যে টেঁটাবিদ্ধ অবস্থায় সুজন মিয়া (৩৫) ও ফুল মিয়াকে (৭০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও অপর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে স্থানীয় মুরুব্বীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, পূর্ব বিরোধ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। আবু হাসিব খান চৌধুরী পাবেল হবিগঞ্জ ০১৭১২-১৬৭১৬৯

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে বিজকেস-২০২৫ সম্পন্ন

সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ইবির তিন শিক্ষার্থী

পবিপ্রবি আইকিউএসি-র নতুন পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানী

উলিপুরে ইঞ্জিনিয়ার আবু সঈদ জনির ঈদের শুভেচ্ছা

২৬ মে শুরু কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫

শেকৃবিতে গাঁজাসহ শিক্ষার্থী আটক

ডিআইইউ হল শৃঙ্খলায় টাস্কফোর্স গঠন

নিষেধাজ্ঞা উপেক্ষা করে গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি

নড়াইলে হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষের বাড়ি থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করলো সেনাবাহিনী

সময়োপযোগী কারিকুলামের অভাবে পিছিয়ে পড়ছে বাংলাদেশের শিক্ষার্থীরা